খেলা

ওপেনার নাকি মিডল অর্ডার? কোন পজিশনে খেলবেন ভেঙ্কটেশ আইয়ার? ধারণা দিলেন শ্রেয়াস আইয়ার

কোথায় হবে কলকাতা নাইট রাইডার্সের গতবারের তারকা ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং অর্ডার, স্পষ্ট জানিয়ে দিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আর মাত্র কয়েকটি প্রহরের অপেক্ষা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ভারতীয় প্রিমিয়ার লিগের বল মাটিতে গড়াতে চলেছে খুব শিগগিরই। ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচের মাধ্যমে উদ্বোধন হবে আইপিএলের মেগা আসর। ইতিমধ্যে আইপিএলের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দল গঠন, প্লেয়ার বিভাজন এমনকি নির্দিষ্ট সময় সূচি প্রণয়ন করে ফেলেছে বিসিসিআই। বর্তমানে আইপিএলে অংশগ্রহণকারী সমস্ত ফ্র্যাঞ্চাইজি অনুশীলনে ঘাম ঝরাতে ব্যস্ত। মেগা আসরের মেগা টুর্ণামেন্টে কোনোভাবেই কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়।

প্রথম ম্যাচে নতুন অধিনায়কের হাত ধরে পথচলা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক এর বিকল্প হিসেবে আইপিএলের মেগা অকশন থেকে শ্রেয়াস আইয়ারকে ১২.২৫ কোটি টাকা ব্যয় করে নিজেদের শিবিরে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এদিন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং কলকাতা শিবিরের সিও বেঙ্কি মাইসোর ম্যাচ সম্পর্কে নিজেদের পরিকল্পনা শেয়ার করেছেন সংবাদমাধ্যমে। কেমন ভাবে বিরোধীদের মুখোমুখি হবে এবং কার ব্যাটিং পজিশন কত নম্বরে থাকবে এসব বিষয়ে কথা বলেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

গত বারের মতো এবারেও ওপেনিং জুটিতে কি ভেঙ্কটেশ আইয়ার মাঠে নামবেন? এই প্রশ্নের জবাবে শ্রেয়াস আইয়ার জানান, এ বিষয়ে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে আমার কোনো কথা হয়নি। ও এখনও নিভৃত বাসে রয়েছে। দলে যুক্ত হলে ওর সাথে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেবে কলকাতা শিবির। তবে ভারতীয় দলের হয়ে ৬ নম্বরেও ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে ওর। তাছাড়া গতবার আইপিএলের ওপেনার হিসেবে মাঠ কাঁপিয়ে ছিলেন ভেঙ্কটেশ। মাত্র ১০ ম্যাচে ৩৭০ রান করেন ভেঙ্কটেশ আইয়ার।

আইপিএলে নিজের ব্যাটিং অর্ডার সম্পর্কে জানতে চাওয়া হলে শ্রেয়াস আইয়ার বলেন, আমার পছন্দের ব্যাটিং অর্ডার তৃতীয় স্থানে। তবে দলের প্রয়োজনে ফিনিশার হিসেবেও দায়িত্ব পালন করতে অসুবিধা নেই আমার। আবার তৃতীয় স্থানে ব্যাটিং করতেও কোন সমস্যা নেই। আমার ক্ষেত্রে ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে দলের অন্য সবার পারফরমেন্সের উপর ভিত্তি করে। যখন রানের প্রয়োজন হবে তখন ফিনিশার হিসেবে নিজেকে উপস্থাপন করবো। আবার যখন দায়িত্ব সহকারে খেলার প্রয়োজন হবে সে ক্ষেত্রে তৃতীয় স্থানে মাঠে নামব। তবে পুরো দল ঠিক করবে আমার ব্যাটিং অর্ডার হবে কত নম্ব

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026