খেলা

KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল, বাদ পরতে চলেছে এই তারকা পেসার

আজকের আইপিএল ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আজকের ম্যাচে দুই দলই দুই পয়েন্ট সংগ্রহের দিকে তাকিয়ে থাকবে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে হতে পারে বদল।

১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে কলকাতার দল। এমন পরিস্থিতিতে আরও দুই পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান মজবুত করতে চাইবে কেকেআর। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের হোম কন্ডিশনের সুবিধা নিতে চাইবে। মুম্বইয়ের দল পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকলেও প্লে অফের অংকে এখনও টিকে আছে দল। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে দরকার পয়েন্ট। কলকাতা নাইট রাইডার্সকে হারানো ছাড়া হার্দিক পান্ডিয়াদের কাছে দ্বিতীয় কোনও পথ খোলা নেই।

দুই দলের হেড টু হেড রেকর্ড অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বরাবর রোমাঞ্চকর ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু মুম্বইয়ের মাটিতে এখনও পর্যন্ত বিশেষ কিছু করতে পারেনি কেকেআর। এই ভেন্যুতে নাইট রাইডার্সের একমাত্র জয়টি ছিল ২০১২ সালে। তবে এবার সুনীল নারিন, ফিল সল্টের ফর্ম মুম্বইয়ের থেকে কলকাতাকে এগিয়ে রাখবে। এই মাঠের ফ্ল্যাট উইকেট, ছোট বাউন্ডারি সুনীল, সল্টদের ব্যাটিংয়ের সঙ্গে অনেকটাই মানানসই হতে পারে।

পরিবতন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগে। কেকেআরের মিডিয়াম পেসার হর্ষিত রানা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নিয়ম ভাঙার জন্য শাস্তি পেয়েছেন তিনি। তাঁর জায়গায় বৈভব অরোরাকে প্রথম একাদশে আজকের ম্যাচে দেখা যেতে পারে। এছাড়া মিচেল স্টার্ককেও দেখা যেতে পারে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026