সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করার পর প্রথমবারের জন্য রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই আগমন ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে শহর জুড়ে। প্রধানমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো হবে, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে ইতিমধ্যেই ঘোষণা করেছে বাম কংগ্রেস জোট।
এই অবস্থায় রাজ্য সরকারের তরফে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর ভার পড়লো কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপর। নবান্ন সূত্রে জানা গেছে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন : মুখোমুখি মমতা-জগদীপ, কফির আড্ডায় আমন্ত্রণ
আগামীকাল বিকেল পাঁচটার সময় প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করবে কলকাতায়। সেখানেই হাজির থাকবেন ফিরহাদ হাকিম। এদিকে প্রধানমন্ত্রী কলকাতায় এলে তাকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে তাই তার বিশেষ নিরাপত্তা দল এসপিজি দুদিন আগে থেকেই কলকাতায় এসে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখছেন।
দফায় দফায় বৈঠক করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। কলকাতায় নেমে প্রধানমন্ত্রী প্রথমে যাবেন বিবাদীবাগে। সেখান থেকে তিনি যাবেন মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্ক হয়ে যাবেন বেলুর মঠে। সেখান থেকে ফিরবেন রাজভবনে, সেখানেই রাত কাটাবেন তিনি।
আরও পড়ুন : এপ্রিলের শুরুতেই জনগণনা শুরু
সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বাম কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হবে, গো ব্যাক স্লোগান দেওয়া হবে একথা আগেই ঘোষণা করা হয়েছে। তাই তার নিরাপত্তার দিক থেকে কোনো ত্রুটি রাখছে না এসপিজি এবং কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। সূত্রের খবর মোদী মমতা বৈঠকও হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…