এবার কলকাতা মেডিকেল কলেজের পালকে যুক্ত হলো নতুন মুকুট। খুব শীঘ্রই আরো তিনটি বিভাগ যুক্ত হতে চলেছে কলকাতা মেডিকেল কলেজের ঝুলিতে। এরকমই নতুন পরিকল্পনা নিয়েছে কলকাতার অন্যতম পুরনো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই নতুন তিনটি বিভাগের মধ্যে রয়েছে নিওনেটোলজি বা সদ্যজাত শিশু বিভাগ। দ্বিতীয়টি হল কার্ডিয়াক অ্যানাসথেসিওলোজি। এবং সবশেষে তৃতীয়টি হল রিউম্যাটোলজি। ইতি মধ্যেই এই তিনটি বিভাগ শুরু করার জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে অতিরিক্ত অর্থ সাহায্য দাবি করে আবেদন জানানো হয়েছে। মেডিকেল কলেজ সূত্রের খবর আপাতত ৫০টি আসন নিয়ে সদ্যোজাত শিশু বিভাগ শুরু করা হতে চলেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যোজাত শিশু বিভাগটি শিশু বিভাগের অধীনে একটি মাত্র ইউনিট হিসেবে কাজ করছে। এই বিভাগ চালু করার জন্য নূন্যতম ৩০ টি বেডের প্রয়োজন পড়ে। যেহেতু কলকাতা মেডিকেল কলেজে এই শয্যাসংখ্যা রয়েছে, সেই কারণে কলকাতা মেডিকেল কলেজ এই বিভাগটি চালু করতে পারে স্বচ্ছন্দে। এই কারণেই, স্বাস্থ্য দপ্তরের কাছে নতুন বিভাগের জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, প্রতিদিন যেভাবে হার্ট এবং থোরাসিক অস্ত্রোপচারের সংখ্যা বাড়ছে, তাতে কার্ডিয়াক অ্যানাসথেসিওলোজি বিভাগের প্রয়োজনীয়তা বাড়ছে এবং সেই কারণেই এই বিভাগের সূচনা করছে কলকাতা মেডিকেল কলেজ।
এই মুহূর্তে এই বিভাগের অধীনে ২০টি ক্রিটিকাল কেয়ার ইউনিট শয্যা চালু করার ক্ষমতা রয়েছে কলকাতা মেডিকেল কলেজের। এই বার্তা কলকাতা মেডিকেল কলেজের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের কাছে দেওয়া হয়েছে। অন্যদিকে, রিউম্যাটোলজি বিভাগ বর্তমানে শুধুমাত্র রয়েছে শেঠ সুখলাল কার্নানি মেমোরিয়াল হসপিটাল ওরফে এসএসকেএম হাসপাতালে। তবে আজকের দিনে যেভাবে বাতজ্বর এবং অন্যান্য সমস্যা বাড়ছে, সেদিক থেকে দেখতে গেলে এই বিভাগ শুধুমাত্র একটি হাসপাতালে থাকা একেবারেই যথেষ্ট নয়। এই কারণেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, এই নতুন বিভাগ চালু হতে চলেছে বলে জানাচ্ছেন বরিষ্ঠ চিকিৎসকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…