নিউজ

kolkata metro: মেট্রো নতুন উপহার দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন, জুড়তে চলেছে নোয়াপাড়া বারাসাত এবং বিমানবন্দরকে, কবে থেকে হবে চালু?

নোয়াপাড়া এবং বারাসাত হয়ে বিমানবন্দর মেট্রো স্টেশনকে একসাথে জুড়ে দিতে চলেছে হলুদ লাইনের দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। ইস্টার্ন মেট্রোর একটি বড় ইন্টারচেঞ্জিং পয়েন্ট হতে চলেছে এই মেট্রো স্টেশনটি। রবিবার কলকাতা মেট্রো তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এই নতুন মেট্রো স্টেশনটি কলকাতা মেট্রোর মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে। পূর্ব রেলের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটির নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন সংলগ্ন। স্টেশনে শিয়ালদা উত্তর বিভাগের বারাসাত বসিরহাট টাকি হাসনাবাদ এবং বনগাঁর মতো গুরুত্বপূর্ণ লাইনের ট্রেন ইন্টারচেঞ্জ হয়। লোকজন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে খুব সহজেই কলকাতায় আসতে পারেন।

এছাড়াও হাওড়া হুগলি এবং ব্যারাকপুর এর যাত্রীরা নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাতে পারবেন। সেখান থেকে ট্রেন ধরতে পারবেন সহজেই। ২০৩৫ সাল নাগাদ প্রতিদিন ৬৬ হাজার জন যাত্রী এই স্টেশন টি ব্যবহার করবেন বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে কিন্তু আপনারা অতিরিক্ত যাত্রী সুবিধা পেতে পারেন। এছাড়াও বিভিন্নভাবেই মেট্রোরেলের অন্যতম একটি জাংশন পয়েন্ট হয়ে উঠবে দমদম ক্যান্টনমেন্ট।

এই স্টেশনে থাকবে ছয়টি এস্কেলেটর, তিনটি লিফট থাকবে এবং এর বাইরে সাতটি সিঁড়ি থাকবে। ১৬ টি AFC গেট বসানো হবে এই মেট্রো স্টেশনে। এছাড়াও আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকবে এই স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে এই মুহূর্তে দুটি প্লাটফর্ম রয়েছে। টিকিট কাউন্টার, বসার বেঞ্চ, মহিলাদের জন্য টয়লেট, পাবলিক এড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, এবং আরো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। মনে করা হচ্ছে এই মেট্রো স্টেশনটি কলকাতার অন্যতম একটি ব্যস্ত মেট্রো স্টেশন হতে চলেছে খুব শীঘ্রই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026