নিউজ

Kolkata Metro: টিকিট কাটা নিয়ে আর হবে না দুশ্চিন্তা, কলকাতা মেট্রোয় চালু হল UPI পরিষেবা

যুগ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে নগদ টাকার লেনদেন কমছে। যাতায়াতের সময় পরিবহন ব্যবস্থায়, কেনাকাটার সময়, বিভিন্ন বিল পেমেন্টের সময় ক্যাশলেস ট্রানজাকশনকেই এখন গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আর এবার কলকাতা মেট্রোতেও (Kolkata Metro) ইউপিআই ব্যবস্থা চালু হয়ে গেল পুরো দমে। কলকাতা মেট্রোর গ্রিন লাইনের লাইন ১ এ আগেই ইউপিআই ব্যবস্থা শুরু হয়েছিল। এবার লাইন ২ তেও ইউপিআই টিকিট পরিষেবা চালু হয়ে গেল।

গ্রিন লাইনের লাইন ২ তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চারটি স্টেশনে ইউপিআই টিকিট পরিষেবা চালু হয়েছে। এই চারটি স্টেশনে এদিন থেকেই ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটা এবং স্মার্ট কার্ড রিচার্জ করার পরিষেবা চালু হয়েছে। অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও স্মার্ট কার্ড রিচার্জ করতে ইউপিআই ব্যবহার করা যাবে।

যাত্রীদের সুবিধার্থে এবং যাতায়াতকে আরো সুবিধাজনক করে তুলতে মেট্রো পরিষেবাকে ক্রমেই আরও উন্নত করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকাংশে সম্প্রসারণ করা হয়েছে কলকাতা মেট্রোর। কিন্তু যাতায়াতের সময়ে টিকিট কাটতে গিয়ে খুচরো পয়সার অভাবে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। উপরন্তু ব্যস্ততার সময়ে পরিস্থিতি আরও সমস্যা জনক হয়ে ওঠে। তাই সব দিক বিবেচনা করেই কলকাতা মেট্রোর গ্রিন লাইন ১ করিডোরের সবকটি স্টেশনেই চালু করে দেওয়া হল ইউপিআই পরিষেবা।

গ্রিন লাইন ১ এর শিয়ালদহ স্টেশনে ইউপিআই টিকিট পরিষেবা প্রথম চালু হয় গত ৭ মে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এর সহযোগিতায় ইউপিআই টিকিট পরিষেবা চালু করা হয়েছে। টিকিট কাউন্টারে গিয়ে গন্তব্য স্টেশনের নাম বললে কাউন্টারের ডুয়াল ডিসপ্লে বোর্ডে কিউআর কোড ভেসে উঠবে। সেটি স্মার্ট ফোনের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করলেই টিকিট হাতে পাওয়া যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026