নিউজ

Kolkata metro: শীঘ্রই চালু হবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, দেখে নিন কালিকাপুর স্টেশনের প্রথম লুক

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে খুব শীঘ্রই আংশিকভাবে যাত্রী পরিষেবা শুরু করতে চায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই রুটে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো লাইনের কাজ প্রায় শেষ বললেই চলে। শেষ মুহূর্তে কাজ চলছে বিভিন্ন স্টেশনে। এই আবহে, রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে কালিকাপুর সংলগ্ন মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে কবি সুকান্ত।এই মেট্রো স্টেশনে ঢোকার মুখে এই কবি সুকান্তর একটি ছবি এবং কবিতার লাইন লেখা হয়েছে। স্টেশনটিতে থাকছে আটটি চলমান সিঁড়ি, চারটে লিফট এবং ১২ টি সিঁড়ি। অন্যদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য গোটা স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

উল্লেখ্য নিয়োগ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনে পরীক্ষামূলকভাবে ছুটেছে মেট্রো। ইএম বাইপাস এর উপর দিয়ে যাওয়া এই মেট্রো ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। ট্রায়াল রানে নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ৫.৪ কিলোমিটার দূরে অবস্থিত মেট্রো স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি স্টেশনে পৌঁছেতে সময় লেগেছিল প্রায় আট মিনিট। নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন এই মুহূর্তে রয়েছে। সেগুলি হল কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া, সত্যজিৎ রায় অর্থাৎ SRFTI সংলগ্ন এলাকা, জ্যোতিরিন্দ্র নন্দী অর্থাৎ অজয়নগর এলাকা, কবি সুকান্ত অর্থাৎ কালিকাপুর এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। এদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন নর্থ সাউথ লাইনের রুবির মেট্রোর মাধ্যমে যুক্ত হয়েছে ইতিমধ্যেই।

উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পের যোজনা আসার পর প্রায় এক দশক কেটে গিয়েছে। জমি জটের কারণে বারবার ব্যাহত হয়েছে এই কাজ। ইএম বাইপাসে কালিকাপুর এর কাছে জমি-জটের কারণে দীর্ঘদিন ধীরগতিতে এগিয়েছিল মেট্রো প্রকল্পের কাজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে মেট্রোর ভূগর্ভস্থ টানেল তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছে মেট্রো রেলওয়ে। রেল কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই জমি হস্তান্তর করা হয়েছে। চিংড়িঘাটা এবং মেট্রোপলিটন এলাকা দিয়ে প্রথম টানেল তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026