নিউজ

Kolkata metro mega station: এবারে কি মেগা স্টেশন হচ্ছে নিউ গড়িয়া? মেট্রো রুটে যুক্ত হবে বারুইপুরও?

কলকাতা মেট্রো লাইনে একাধিক স্টেশন থাকলেও কবি সুভাষ মেট্রো স্টেশন হয়ে উঠতে চলেছে কলকাতা মেট্রোর অন্যতম প্রাণকেন্দ্র। কলকাতা মেট্রো লাইনে কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত রুটকে বলা হচ্ছে অরেঞ্জ লাইন। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয় সেফটির দফতর থেকে এই অরেঞ্জ লাইনের কিছুটা অংশে যাত্রী পরিবহনের অনুমোদন মিলেছে। যদি অরেঞ্জ লাইনে যাত্রী পরিবহন চালু হয়ে যায় তাহলে কলকাতা মেট্রো প্রথম মেগা স্টেশন হিসেবে কাজ করবে কবি সুভাষ। কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলার পাশাপাশি নিউ গড়িয়া থেকে বিমানবন্দরের রুট জুড়বে এই কবি সুভাষ স্টেশনে। মেট্রোরেলের যে ছয়টি লাইন তৈরির পরিকল্পনা রয়েছে তার মধ্যে এসপ্ল্যানেড এবং কবি সুভাষ স্টেশনকে মেগা স্টেশন হিসেবে বেছে নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

যদিও এই সিদ্ধান্তের পিছনে একটি অন্য কারণ রয়েছে। কবি সুভাষ স্টেশনকে মেগা স্টেশন তৈরি করার মূল কারণ হলো ভবিষ্যতে বারুইপুরের দিকে মেট্রোরেলের রুট সম্প্রসারণের ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগের সমস্ত লাইন যদি ঠিকঠাক ভাবে কাজ করতে শুরু করে তাহলে খুব শীঘ্রই বারুইপুরের দিকে মেট্রোর লাইনের সম্প্রসারণের কাজ শুরু হবে।

কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন এবং ব্লু লাইন এই স্টেশনে যুক্ত হচ্ছে। নিউ গড়িয়া স্টেশন সংলগ্ন কবি সুভাষ স্টেশন থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীরা সহজেই ট্রেন থেকে নেমে মেট্রো পরিষেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া কবি সুভাষ মেট্রো স্টেশনে থাকবে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুরুষ এবং বিশেষ সক্ষমদের জন্য শৌচাগার, এছাড়াও পর্যাপ্ত সংখ্যক আসন থাকবে সকলের বসার জন্য। থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড। এছাড়াও থাকবে পর্যাপ্ত সংখ্যক অগ্নি নির্বাপনের আধুনিক ব্যবস্থা। অন্যদিকে আবার অন্য একটি মেগা স্টেশন এসপ্ল্যানেডে কলকাতা মেট্রোর ব্লু, গ্রিন এবং পার্পেল লাইন একসাথে যুক্ত হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026