নিউজ

Kolkata Metro: আড়াই মিনিটের ব্যবধানে এবারে চলবে মেট্রো, থার্ড রেলে আনলো মেট্রো রেল

কলকাতা মেট্রো রেলওয়ে, দেশের প্রাচীনতম মেট্রো রেল পরিষেবা এবারে, সিঙ্গাপুর, লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ এবং ইস্তাম্বুলের মতো শহরের বিশিষ্ট মেট্রো সিস্টেমগুলির পদাঙ্ক অনুসরণ করে একটি তৃতীয় রেল ব্যবস্থা চালু করতে প্রস্তুত। এতদিন পর্যন্ত কলকাতা মেট্রোতে শুধুমাত্র বিশুদ্ধ ইস্পাতের থার্ড রেল ছিল। তবে এবারে কলকাতা মেট্রো অ্যালুমিনিয়ামের থার্ড রেল পাওয়ার সাপ্লাই চালু করতে চলেছে বলে জানা যাচ্ছে। পরিষেবা শুরুর দীর্ঘ ৩৮ বছর পরে এই পরিবর্তন হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। এই সিস্টেমের বাস্তবায়নের ফলে পিক আওয়ারে ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়বে বলে আশা করা হচ্ছে, যা যাত্রীদের উন্নত ট্রান্সপোর্ট বিকল্প প্রদান করবে। এই থার্ড রেল চালু হয়ে গেলে ভারতের প্রথম এই লাইনেই থার্ড রেল আসবে। এই থার্ড রেলের ফলে মেট্রো ২.৫ মিনিটের ব্যবধানে মেট্রো পাবেন যাত্রীরা। এটি শুধুমাত্র মেট্রো রেলওয়ের কার্যকারিতাই বাড়াবে না বরং বিদ্যুৎ বিলের বার্ষিক ১ কোটি টাকা সাশ্রয় করবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, থার্ড রেল ব্যবস্থাটি কলকাতা মেট্রো রেলওয়ের বিদ্যমান পরিকাঠামোতে সংযুক্ত করা হবে। রেলওয়ে কর্মকর্তাদের মতে, আগামী দুই বছরের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্দেশ্যে ইতিমধ্যে একটি দরপত্র জারি করা হয়েছে, এবং একবার প্রক্রিয়াটি সম্পন্ন হলে, থার্ড রেল ব্যবস্থার নির্মাণ অবিলম্বে শুরু হবে।

থার্ড রেল হল মেট্রো সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা ট্র্যাক বরাবর চলমান ট্রেনগুলিতে অতিরিক্ত বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে। যদিও নতুন মেট্রো করিডোর, যেমন ইস্ট-ওয়েস্ট মেট্রো এবং জোকা- তারতলা, ইতিমধ্যে অ্যালুমিনিয়ামের থার্ড রেল ব্যবহার করে। তবে পুরনো ট্র্যাকে বিদ্যমান বিশুদ্ধ ইস্পাত থার্ড রেল যদি পরিবর্তন হয় তাহলে মেট্রো রেলের আরো বেশি উন্নতিই হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026