দিন যত যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। বাস, ট্যাক্সির ভাড়া বেড়েই চলেছে। অনেকে নিজের গাড়ি চালাতে ভয় পাচ্ছে পেট্রোল ডিজেলেত দাম দেখে। অনেকের ভরসা এখন কলকাতা মেট্রো। এর মাঝেই ফের ভাড়া বাড়লো মেট্রোর। করোনার জন্য এখন মেট্রোতে থেকে উঠতে গেলে আপনার স্মার্ট কার্ড থাকতেই বাধ্যতামূলক। এবার এই স্মার্ট কার্ড এর পেছনে আপনার খরচ করতে হবে অনেক টাকা।
এতদিন আপনাকে কলকাতা মেট্রোতে স্মার্ট কার্ডের জন্য নূন্যতম আদিতে হত ১০০ টাকা। এখন তার পরিবর্তে আপনাকে একশো কুড়ি টাকা দিতে হবে মেট্রোর স্মার্ট কার্ডের জন্য। অর্থাৎ আপনাকে মেট্রো তে উঠতে গেলে এখন অতিরিক্ত কুড়ি টাকা করে খরচ করতেই হবে। আর এই কার্ডের ভাড়া বাড়বে আগামী রবিবার থেকে। তবে আরেকটি সুবিধা আপনি পাবেন। আগে মেট্রোতে স্মার্ট কার্ড ফেরত দিলে মিলত ৬০ টাকা। এখন মেট্রোতে স্মার্ট কার্ড ফেরত দিলে যাত্রীরা পাবেন ৮০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে আপনি একটু হলেও লাভবান হচ্ছেন।
গত বছর করোনার কারণে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ করে হয়ে যায়। তারপর ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা খুলে দেওয়া হয়। প্রাণ ফিরে পায় তিলোত্তমা। এখন ১০০ শতাংশ যাত্রী নিয়েই চলার অনুমতি দেওয়া হয়েছে মেট্রোকে। এই সময় বহু অফিস যাত্রীরা ব্যবহার করছেন মেট্রো পথ তবে কোনো টোকেন দেওয়া হচ্ছে না। সকল যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করেই চলাচল করতে হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…