নিউজ

Kolkata metro: শনিবার থেকে এক মাস পর্যন্ত মেট্রো পরিষেবায় বিশাল পরিবর্তন, দেখে নিন মেট্রোর নতুন টাইম টেবিল

আগামী একমাস মেট্রো পরিষেবাতে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। এই সপ্তাহের শনিবার অর্থাৎ আজ থেকে শনি এবং রবিবার মেট্রো পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী এক মাস। ১১ জুন পর্যন্ত প্রতি শনিবার এবং রবিবার এই নতুন সময়সূচী অনুসারে পরিষেবা পাবেন যাত্রীরা। মূলত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জের মধ্যে ট্রাক মেইন্টেনেন্স এর কাজের জন্য মেট্রো সময়সূচীতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো পরিষেবা একেবারে অপরিবর্তিত থাকবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ মে এবং ৩, ৪ ও ১১ জুন পরিষেবা নিয়ন্ত্রণ করবে কলকাতা মেট্রো। শনিবার এবং রবিবার কবি সুভাষ থেকে টালিগঞ্জের মাঝে ট্র্যাক মেনটেনেন্স করা হবে। এর জন্য সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এর মধ্যে প্রতি শনিবার গুলিতে কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে সকাল ৬:৫০ মিনিটের বদলে সকাল দশটায়।

দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকলেও দক্ষিণেশ্বর বা দমদম থেকে যে ট্রেন কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়ে সেগুলি প্রতি শনিবার টালিগঞ্জ পর্যন্ত যাবে। এর ফলে আগামী এক মাস শনিবার সকাল ৬:৫০ মিনিট থেকে সকাল ১০ টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। অন্যদিকে রবিবারে দক্ষিণেশ্বর বা দমদম থেকে সকাল ৯ টায় যে পরিষেবা দেওয়া হয় তা অপরিবর্তিত থাকবে।

তবে কবি সুভাষ থেকে সকাল ন’টার বদলে সকাল দশটায় চালু হবে মেট্রো পরিষেবা। ২৮ মে এবং ১১ জুন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ দুদিক থেকেই রবিবার সকাল ৯ঃ০০ টার পরিবর্তে সকাল দশটায় পরিষেবা চালু করা হবে।

Nirajana Nag

Recent Posts

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026