নিউজ

অফিস টাইমে মেট্রো চলবে ১০ মিনিট অন্তর, সোমবার থেকে চালু হবে পরিষেবা

কলকাতা: আজ, সোমবার থেকে রাজধানীতে মেট্রো পরিষেবা চালু হলেও কলকাতা মেট্রো পরিষেবা চালু হতে এখনও সাত দিন বাকি। আগামী সোমবার থেকে তিলোত্তমায় মেট্রো পরিষেবা পাবে যাত্রীরা। সেখানে নতুন নিয়ম-কানুন মেনে চলতে হবে। ইতিমধ্যেই সেসব নিয়ম মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। অফিস টাইমে মেট্রো চলবে ১০ মিনিট অন্তর এবং অন্যান্য সময়ে মেট্রো পরিষেবা মিলবে ১৫ মিনিট অন্তর। সোম থেকে শনি সকাল আটটা থেকে রাত আটটা অবধি মেট্রো চলাচল করবে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত এবং রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

প্রথমে অফিস টাইমে ১২ মিনিট অন্তর মেট্রো চলাচল করার কথা বলা হয়েছিল।কিন্তু পরবর্তীকালে সেটি ১০ মিনিটে এনে দাঁড় করিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কলকাতায় মেট্রোর প্রতি কোচে আসন সংখ্যা হল ৪৮। আট’টি করে কোচ থাকায় মোট আসন সংখ্যা হল ৩৮৪ জন। এক তৃতীয়াংশ হওয়ায় সেই আসন সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে ১২৮ জন। এরপর সামাজিক দুরত্ব বজায় রেখে দাঁড়িয়ে যাওয়া যাবে। সব মিলিয়ে প্রায় ২০০ জন দাঁড়িয়ে যাবে বলে মনে করছে মেট্রো। সব মিলিয়ে একটা রেকে ৩২৮ জন করে একটা রেকে যেতে পারবেন।

প্রত্যেকটা মেট্রো স্টেশনে একটি করে এন্ট্রি গেট ও একটি করে এক্সিট গেট খোলা থাকবে। ভিড় নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ ও আরপিএফ। মেট্রোর বাইরে সমস্ত দেখাশোনা করবে কলকাতা পুলিশ ও ভেতরের সমস্ত কিছু দেখাশোনা করবে আরপিএফ। মেট্রো স্টেশনে ঢোকার সময় থাকবে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশনের ব্যবস্থা। প্লাটফর্মে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মার্কিং করা হবে।

জানা গেছে, সোমবার মেট্রো চাকা গড়ানোর আগে প্রত্যেকটি স্টেশন পরিদর্শন করবেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশি। সব মিলিয়ে দীর্ঘ লকডাউনের পর সোমবার থেকে নিউ নর্মাল হতে চলেছে মেট্রো পরিষেবা, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026