কলকাতা

Drive in Vaccination: গাড়িতে বসেই মিলবে ভ্যাকসিন! জানুন কোথায়, কীভাবে পাবেন

এবারের শহর কলকাতায় চালু হয়ে গেল ড্রাইভ ইন ভ্যাকসিনেশন কর্মসূচি। এতদিন পর্যন্ত যদি ভ্যাকসিন নিতে হতো তাহলে গাড়ি চালিয়ে যেকোনো স্বাস্থ্য কেন্দ্রে যেতে হতো। কিন্তু এবারে আপনারা গাড়ি নিয়ে আসলে ভ্যাকসিন পেয়ে যাবেন সরাসরি পার্কসার্কাসের কোয়েস্ট মল থেকে।

এদিন এই কর্মসূচির উদ্বোধন করলেন কলকাতা পুরসভার পুরপ্রশাসকমন্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। শুক্রবার প্রথম দিনেই ২৪৪ জনকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে চালু হয়ে গেছে ভ্যাকসিন অন হুইলস কর্মসূচি যাতে, বিভিন্ন বাজারের দোকানদার এবং কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ব্যবসায়ী, হকার থেকে শুরু করে দিনমজুর সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছেন এবং ভ্যাকসিন পাচ্ছেন।

তবে ড্রাইভ ইন ভ্যাক্সিনেশন কর্মসূচিতে আপনাকে আপনার গাড়ি নিয়ে আসতে হবে শপিং মলের সামনে। এর জন্য আপনাকে কো উইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি গাড়িতে চারজন পর্যন্ত ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। সবথেকে বড় ব্যাপারটি হলো, যিনি ভ্যাকসিন নিতে চাইছেন তাকে গাড়ি থেকে বের হতে হবে না।

আগামী বছরে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ যদি আসে তাহলেও যাতে পশ্চিমবঙ্গের সব দিক থেকে সুরক্ষিত থাকে তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে কলকাতা পুরসভা। কলকাতা শহরের প্রত্যেকটি বাসিন্দাকে করোনাভাইরাস ভ্যাকসিন দিতে বদ্ধপরিকর রয়েছে পুরসভা। তার পাশাপাশি পুরপ্রশাসন এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে একাধিক প্রকল্প চালু করে ভ্যাক্সিনেশন করা হচ্ছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026