কলকাতা : মাত্র ছয় কিমি যেতে অ্যাম্বুলেন্স খরচ ৯২০০ টাকা! অবাক লাগছে তো? এই ঘটনা ঘটেছে খোদ কলকাতায়। একজন অ্যাম্বুলেন্স চালক দুইজন শিশু, যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাদের নিয়ে হাসপাতালের যাবার সময় ভাড়া চেয়েছে ৯২০০ টাকা। এমনকি ভাড়া দিতে না পারলে শিশু সহ তাঁদের মাকে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য করেন ওই চালক।
গাড়িতে থাকা দুই শিশুর মধ্যে একজনের বয়স নয় মাস, আরেকজনের বয়স সাড়ে ৯ বছর। শুক্রবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাদের বাবা হাসপাতালে নিয়ে যাবার জন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। তিনি বলেন, “শিশু হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল হাসপাতালে আনার জন্য অ্যাম্বুলেন্স চালক ভাড়া দাবি করে ৯২০০ টাকা। ছয় কিমি রাস্তার দূরত্ব। আমি দিতে পারবো না বলাতে সে আমার ছোট ছেলের থেকে অক্সিজেন সাপোর্ট খুলে নেয়। আর সবাইকে গাড়ি থেকে নামতে জোর করে।”
পরে ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে ওই চালক ২০০০ টাকায় রাজি হয়ে যায় ,এমনটাই জানিয়েছেন তিনি। এমনকি শিশু হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদ জানিয়েছেন, কারণ তাদের জন্যই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর ছেলেদের ভালো চিকিৎসা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…