নিউজ

রেকর্ড সংক্রমণ রাজ্যে, ফের কলকাতায় বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা

ক্রমেই দেশ সহ রাজ্য জুড়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশ জুড়ে ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজ্যের মধ্যে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর তার ফলে ফের কলকাতায় বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা।

গত শনিবার রাজ্য প্রশাসনের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে আরও ৮টি। আগে ২৪ টি কনটেইনমেন্ট জোন ছিল। এবার আরও ৮টি বেড়ে হল ৩২ টি। রাজ্য প্রশাসন যে তালিকা প্রকাশ করেছে তাতে সন্তোষপুরের একটি বস্তি রয়েছে। বেশ কিছু বিচ্ছিন্ন বাড়ি সহ রয়েছে চেতলা ও আলিপুরের ২টি আবাসন।

প্রশাসনের কর্মীরা ইতিমধ্যে বাড়িগুলিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। কড়া নজর রাখা হচ্ছে কনটেইনমেন্ট জোনগুলিতে। যাতে কেউ বাইরে বেরোতে না পারে। স্যানিটাইজ করা হয়েছে কনটেইনমেন্ট জোনের অন্তর্ভুক্ত এলাকা। মুখ্যসচিব রাজীব সিনহা শনিবার বলেছেন, গোটা পশ্চিমবঙ্গে এখনো লক ডাউন জারি করার পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে বিশেষজ্ঞদের মত, কলকাতায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিচারে কনটেইনমেন্ট জোনের সংখ্যা অনেক কম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026