নিউজ

করোনা বিধি মানা হচ্ছে কিনা জানতে প্যান্ডেল পরিদর্শনে বেড়িয়ে পড়লেন যুগ্ম পুলিশ কমিশনার

সব মিলিয়ে যতো দিন না করোনার ভ্যাকসিন আসছে ততোদিন আটকানো সম্ভব হবে না করোনা সংক্রমণ। পুজোয় যাতে কোন অসুবিধা না হয় তার জন্য আগের থেকেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। হাতে আর মাত্র আট দিন, তাই করোনা বিধি মানা হচ্ছে দেখতে মণ্ডপ পরিদর্শনে গেলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শুভঙ্কর সিন্হা সরকার। উত্তর ও দক্ষিণের  একাধিক মন্ডপ আজ দর্শন করা হয়।

কুমোরটুলি পার্ক থেকে সন্তোষ মিত্র স্কোয়ার এদিন কোনোটাই বাদ যায়নি। পরে দক্ষিণের বোসপুকুর শীতলা মন্দির পুজো থেকে  একডালিয়া এভারগ্রিন খতিয়ে দেখেন এনারা। কিছু দিন আগেই বলা হয় উৎসবের মরসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় জমা হতে পারে হাজার হাজার মানুষয। চিকিৎসক মহলের আশঙ্কা এর ফলেই বাড়তে পারে করোনা সংক্রমণ। দেখতে দেখতে তো এসেই গেলো বাঙালীর সেরা উৎসব দুর্গাপুজো। হাতে আর মাত্র দশ দিন। এরমধ্যেই ভিড় ঠেলে জোরকদমে চলছে কেনাকাটা।

সব মিলিয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি ততোই হাতের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত বেড়ে ৭০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অন্য দিকে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে প্রায় ১০ লক্ষ্য ৭৮ হাজার ৫৪৪টি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন, ‘‌সানডে সংবাদ’‌–এর পঞ্চম দফার অনুষ্ঠানে বললেন, পূজা করতে বিপুল সংখ্যক মানুষকে এক জায়গায় হতে হবে, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শেষ এক সপ্তাহে কেরলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অগাস্ট মাসের ওনাম উৎসব এর ফলেই কেরলে হু হু করে বেড়েছে করোনার হার। করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কেরল। কেরলের আক্রান্তের সংখ্যা শনিবার ছিল ১১,৭৫৫ জন। অন্য দিকে মহারাষ্ট্রের একদিনে আক্রান্তের সংখ্যা শনিবার ছিল ১১,৪১৬।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026