নিউজ

রাত পোহালেই বড়দিন, কড়া নজরদারি চলবে গোটা শহর জুড়ে

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই রাত পোহালেই বড়দিন। ইতিমধ্যেই বড়দিনে কেকের গন্ধে এবং স্যান্টাক্লজের আগমনীতে সেজে উঠেছে পার্কস্ট্রিট থেকে বো ব্যারাক সহ গোটা কলকাতা। অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা ইতিমধ্যে করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহর কুঞ্জ থেকে নন্দন আবার এদিকে উত্তর কলকাতার হেদুয়া পার্ক, সর্বত্রই শুরু হয়ে গিয়েছে সঙ্গীত মেলা। সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যেও বড়দিনের উৎসবে মেতে ওঠার জন্য তিলোত্তমা যেন একেবারে প্রস্তুত। তবে করোনা আবহাওয়ার কারণে বাড়তি নিরাপত্তার চাদরে ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে।

যদিও মনে করা হচ্ছে, প্রত্যেক বারের তুলনায় এবারে করোনা পরিস্থিতির কারণে পার্কস্ট্রিটে কিছুটা হলেও কম ভিড় হবে, তবুও নিজেদের তরফ থেকে এতটুকু ফাঁক রাখতে চায় না কলকাতা পুলিশ প্রশাসন। তাই আগাম ব্যবস্থা নিয়ে রাখছে কলকাতা পুলিশ। গত কয়েকদিন ধরেই কলকাতার রাস্তায় চলছে চেকিং। মত্ত অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে ধরপাকড় চলছে। আবার হেলমেটহীন অথবা মাস্কহীন বাইক আরোহীদের আটক করে জরিমানা নেওয়ার পর্বও চলছে। সব মিলিয়ে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে মহানগরীকে, এমনটা বলাই যায়। একেই করোনা অতিমারিতে গোটা দেশ তথা কলকাতা কাবু হয়ে রয়েছে, তাই নতুন বছরের প্রাক্কালে বড়দিনের উৎসবে মেতে ওঠাকে কেন্দ্র করে কোনও বিপদ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্যই আগাম নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাখছে কলকাতা পুলিশ।

আজ, বৃহস্পতিবার রাত ন’টা থেকেই শহরের বিভিন্ন জায়গায় চলবে কড়াকড়িভাবে নাকা চেকিং। শহরে প্রায় পাঁচ হাজার পুলিশকর্মী এই নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে। পার্কস্ট্রিট থেকে মল্লিকবাজার পর্যন্ত রাস্তা ভাগ করে দেওয়া হবে ময়দান ও পার্কস্ট্রিটের দিকে কোনওরকম পণ্যবাহী যান চলাচল করতে দেওয়া হবে না। পার্কস্ট্রিট চত্বরে ১১টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, সেখান থেকেই চালানো হবে কড়া নজরদারি। তাছাড়া এর পাশাপাশি পার্কস্ট্রিট চত্বরে গাড়ি চলাচলের ক্ষেত্রে আজ, বৃহস্পতিবার এবং আগামিকাল, শুক্রবার অর্থাৎ বড়দিনের দিন বিশেষ নিয়ম চালু করবে কলকাতা পুলিশ। সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে শুধু ভিড় নিয়ন্ত্রণ করাই নয় এর পাশাপাশি নিরাপত্তার দিকটাও জোরদারভাবে দেখা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, যাতে করোনা আবহের মধ্যে নতুন করে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026