বাজারে চড়া দামে বিকোচ্ছে আলু, কত দাম বাড়ছে সবজির? জানুন
ঘূর্ণিঝড় আমফানের পর থেকেই দাম বাড়ছে সবজির। লকডাউনের পর ও সেই দাম একই রয়েছে। বাজার করতে গিয়ে চিন্তার ভাঁজ ক্রেতাদের কপালে। আর ব্যাগ ভর্তি করে বাজার করতে পারছেন না ক্রেতারা। দামের জন্য পরিমাণে কমাতে হচ্ছে সবজি। আর ক্রমেই দাম বেড়ে চলেছে আলুর। এখন বাজারে চন্দ্রমুখী আলুর দাম ৩০-৩৫ টাকা প্রতি কেজিতে। আর জ্যোতি আলুর দাম ২৫-৩০ টাকা প্রতি কেজিতে।
এই আলুর দাম এই সময় এতটা বাড়ে না। কিন্তু এইবছর বেড়েছে। লেকমার্কেটের এক দোকানদার বলেছেন,”আলুর দাম ২৫ টাকার ওপরে। এই সময় এতো দাম থাকে না। কিন্তু আমফানের পর এই দাম বেড়েই চলেছে। আমাদের ও বিক্রি করতে অসুবিধা হচ্ছে। ক্রেতাদের বার বার প্রায় প্রতিদিন নতুন দাম বলতে হচ্ছে।” আবার ওই মার্কেটের এক বিক্রেতা জানিয়েছেন,” আলু ছাড়া একদম চলে না। ঘরে সবসময় আলু আর পেঁয়াজটা রাখতে হয়। এই দাম এত বাড়ছে ফলে আলুর পরিমান কমিয়ে রান্না করতে হচ্ছে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দাম বেড়েছিল পেঁয়াজের। রেকর্ড মূল্য বৃদ্ধি হয়েছিল। প্রায় ১৫০ টাকা কেজি হয়ে গেছিল পেঁয়াজের দাম। আর এখন বাড়ছে সব সবজির। পটল, কুমড়ো, টমেটো,পেঁয়াজ সব কিছুর দাম প্রায় ৪০ টাকার উপরে। এত দাম দিয়ে সবজি কিনতে নাস্তানাবুদ হচ্ছে আমজনতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…