নিউজ

আর ২-৩ ঘণ্টার মধ্যেই ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতাসহ এই চার জেলা, সতর্কতা হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী যেন মিলে গেল। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি নামলো কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। ভোর থেকেই সূর্য্যি মামার দেখা মেলেনি কলকাতার আকাশে। কালো মেঘের চাদরে ঢাকা পড়েছে কলকাতার আকাশ। এরপর হাওয়া অফিসের মতে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে শহর কলকাতায় জল জমে যেতে পারে। তাই নিচু এলাকায় থাকা মানুষদের আগে থাকতেই নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ অক্ষরেখা চলে এসেছে। আর তার প্রভাবেই মঙ্গলবার দিনভর বৃষ্টি হতে চলেছে। ভারী বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ইত্যাদি জেলা। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আজই থামবে না। মঙ্গলবারের পর আগামীকাল বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কাছে এমন বৃষ্টি বরদান অবশ্যই। এমনিতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। তার ওপর অতিরিক্ত ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়েছিল জনজীবন। নিম্নচাপের প্রভাবে দুদিনের বৃষ্টিতে খানিকটা হলেও স্বস্তি মিলবে এবং বৃষ্টির ঘাটতির শতাংশ কিছুটা মিটবে।

মঙ্গলবার কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। এই দিন কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। কিছুদিন আগে বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপের জন্য খানিকটা বৃষ্টি পেয়েছিল দক্ষিণবঙ্গবাসী। তবে সেই নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্রিশগড়ে চলে গেলে খুব একটা বেশি বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ। এবার গাঙ্গেয় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলে স্বস্তি পাবে সাধারণ জনজীবন এবং হাসি ফুটবে কৃষকদের মুখে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026