নিউজ

করোনা আটকাতে ‘ইমিউনিটি সন্দেশ’, ২৫ টাকায় মিলছে কলকাতায়

দেশের স্বাস্থ্য মন্ত্রক আগেই জানিয়েছিল করোনাকে সঙ্গী করেই থাকতে হবে এবার থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পশ্চিমবঙ্গের সরকার করোনাকে পাশে নিয়ে দিনযাপনের নিদান দিয়েছে। করোনা ভাইরাস থেকে এত সহজে মুক্তি মেলার কোন সম্ভাবনা নেই। ফলে, শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিক্রি হচ্ছে ইমিউনিটি সন্দেশ। খোদ কলকাতাতেই মিলছে মাত্র ২৫ টাকায়।

কলকাতার এক মিষ্টি দোকানের মালিক সুদীপ্ত মল্লিক জানিয়েছেন, ‘করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার একমাত্র উপায় ইমিউনিটি গড়ে তোলা। এখনও কোন ভ্যাকসিন বাজারে আসেনি। তাই ইমিউনিটি বাড়াতে মিষ্টি নিয়ে এসেছি আমরা। ১৫ টি মশলা দিয়ে তৈরি করা হয়েছে এই মিষ্টি।’ কলকাতার বাজারে এই সন্দেশের দাম ২৫ টাকা রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কলকাতার বাজারে প্রসিদ্ধ মিষ্টি দোকান গুলির মধ্যে অন্যতম প্রাচীন মিষ্টি দোকান হল বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক। করোনার সংক্রমণ আটকাতে ইমিউনিটি সন্দেশ নিয়ে এসেছে এরাই। মোট ১৫ টি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই মিষ্টি। সেই উপাদান গুলির মধ্যে রয়েছে , লবঙ্গ, এলাচ, দারচিনি, জাফরান, তেজপাতা ও মধুর মতো গুরুত্বপূর্ণ উপকরণ। হিমালয়ের মধু দিয়ে তৈরি করা হয়েছে এই সন্দেশ। চিনি একেবারেই ব্যবহার করা হয়নি।

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তৈরি করা এই সন্দেশের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন মিষ্টি দোকানের মালিক সুদীপ্ত মল্লিক। ক্রেতাদের মধ্যে এমন চাহিদা দেখে খুশি তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026