নিউজ

একটানা আট দিন ২০ ডিগ্রীর নিচে রইলো কলকাতার তাপমাত্রা, আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া?

একটানা ৮ দিন ২০ ডিগ্রীর নীচে রইল কলকাতার তাপমাত্রা। ১২ নভেম্বর কলকাতার পারদ ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আট দিন পর আজ সোমবার ২১ নভেম্বর কলকাতার পারদ ২০.১ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রী ছাড়ালেও শীতের আমেজ এখনো পর্যন্ত রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রী সেলসিয়াস। আংশিক মেঘলা আকাশ থাকার কারণে রাতের তাপমাত্রা অনেকটা বেশি ছিল আজ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও শীতের আমেজ থাকবে রাজ্যে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবার বৃহস্পতিবার থেকে নামবে পারদ। রাজ্যজুড়ে শীতে রামেজ বজায় থাকবে। মেঘলা আকাশ হলে ও বৃষ্টির কোন সম্ভাবনা তেমন একটা নেই। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকার কারণে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। অন্যদিকে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার কারণে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। অন্যদিকে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রির নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে যাবে বলে অনুমান করছেন আবহবিদরা। ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ এবং পরে সাধারণ নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে পৌঁছবে মঙ্গল থেকে বুধবারের মধ্যে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। তবে সর্বাধিক বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে। শুধুমাত্র তামিলনাড়ু নয়, এছাড়াও অন্ধ্রপ্রদেশ, করাইকাল এবং পন্ডিচেরিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026