নিউজ

নেমেই চলছে তাপমাত্রার পারদ, কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কলকাতায়?

কলকাতা সহ দক্ষিণবঙ্গে হঠাৎ করে এই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। নভেম্বরে শেষ দিকে ঠান্ডার স্পেলে রীতিমত বোল্ড আউট হতে চলেছেন কলকাতা বাসি। এই মুহূর্তে কলকাতায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটি নিচের দিকে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনে আরো ঠান্ডা পড়বে কলকাতা এবং কলকাতার আশেপাশের অন্যান্য জেলায়। ওয়েদার আপডেট অনুযায়ী বৃহস্পতিবার ভোরে কলকাতা তাপমাত্রা আরো খানিকটা নেমে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে পৌঁছে গিয়েছে। আর ফিল লাইক তাপমাত্রা এই মুহূর্তে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করছে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা তাপমাত্রা যেরকম ঝপঝপ করে পড়ছে সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেস নিচের দিকে নামতে চলেছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাষ অনুযায়ী আগামী চারদিনের রাত্রের তাপমাত্রা এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি নিচে নেমে যাবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামবে। আগামী চার দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নিচের দিকে নামবে।

এদিকে উত্তর প্রদেশ বিহার থেকে দিল্লী এনসিআর এখন সর্বোচ্চ বাড়ছে শীতের প্রকোপ। উত্তর ভারত থেকে শুরু করে মধ্য এবং পূর্ব ভারত পর্যন্ত ঠান্ডা এখন প্রায় সর্বত্র।ভারত পুরোপুরি ঠান্ডার কবলে পড়তে চলেছে আর কয়েক দিনের মধ্যে। তবে তামিলনাড়ু কেরলসহ দক্ষিণ ভারতের অনেক রাজ্যে এই মুহূর্তে বৃষ্টি অব্যাহত। রাজধানীর দিল্লিতে ঠান্ডা বাড়তে শুরু করেছে এবং সোমবার এই মৌসুমের সব থেকে ঠান্ডা সকাল রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম রেকর্ড করা হয়েছে। বরফের বাতাস এবার পাহাড় থেকে নেমে উত্তর প্রদেশ উত্তরাখণ্ড বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় আসতে চলেছে যার ফলে শীতল আবহাওয়া বিরাজ করবে। সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের মতে আজ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং পুদুচেরিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ২৩ নভেম্বর তামিলনাড়ু পুদুছেরি অন্ধ্রপ্রদেশ এবং রায়েল সীমাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে চলেছে এই সমস্ত এলাকায়। দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রার নিচের দিকে থাকবে বলে জানিয়েছে আইএমডি।

Nirajana Nag

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026