এই মুহূর্তে আবহাওয়ার খামখেয়ালিপনা সকলেই প্রায় লক্ষ্য করেছেন। এবং এর কারণে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। এর ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে কলকাতা নিরাপদ নয় বলেই জানা যাচ্ছে। কলকাতা নিয়ে আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর একটি গবেষণা রিপোর্ট দাবি করছে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মাটি বসে যাচ্ছে।
পরিবেশের ক্ষতি হয় এরকম কাজকর্ম এখন সারা বিশ্বেই বেড়ে চলেছে। বেশি মাত্রায় ভুগর্ভস্থ জল উত্তোলন করা হচ্ছে এবং মাটির জীববৈচিত্র নষ্ট হচ্ছে এর ফলে। মাটির জৈব প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে। এর কারণ এই মূলত মাটি আলগা হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের জল। জলতল যদি এভাবে বাড়তে থাকে, তাহলে সারা বিশ্বের বিভিন্ন ব-দ্বীপগুলি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সম্ভাবনা তৈরি হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ভারতও।
ব্রহ্মপুত্র এবং গঙ্গার দুটি শাখা নদী মিলে ২৫০ কিলোমিটার চওড়া একটি বদ্বীপ গঠন করেছে। ফলে স্বাভাবিক ভাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের নিরাপত্তা বেশ শঙ্কিন অবস্থায়। বিজ্ঞানীরা বলছেন, মাটি যত বসে যাবে, ততই জলতল বৃদ্ধি পাবে। আর তাতেই ঘনিয়ে আসতে পারে বড় বিপদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…