শুধু রাস্তায় কিংবা পাতালে নয় এবারে জলপথে গতি বৃদ্ধি হবে শহর এবং শহরতলিতে। জলযানের গতি বৃদ্ধি করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পাশাপাশি জলপথে এবার পাওয়া যাবে এসির মজা। শীঘ্রই মেট্রো রেকের ধাঁচে তৈরি হবে এসি ভেসেল। সম্প্রতি অত্যাধুনিক বাইশটি ভেসেল জলে নেমেছে। বাকিগুলিও খুব শীঘ্রই জলে নামতে চলেছে বলে জানা যাচ্ছে।
শহর এবং শহরতলীর নিত্য যাত্রীদের একটা বড় অংশ প্রতিদিন জলপথে যাতায়াত করে থাকেন। শহরের জ্যাম জট এড়িয়ে, ট্রেন অবরোধ বাদ দিয়ে, জলপথে খুব সহজেই কিন্তু যাত্রা করা যায়। সেই কারণে এবার রাস্তার সঙ্গে সঙ্গে ঢেলে সাজানো হচ্ছে জলপথকে। কলকাতা এবং শহরতলীতে ফেরিঘাট গুলির সৌন্দর্যায়নের জন্য কাজ শুরু করেছে রাজ্য সরকার। পুরনো লঞ্চ ভেসেল বাদ দিয়ে নতুন ধাঁচের ঝা-চকচকে জলযান নামতে চলেছে নদীতে। দক্ষিণবঙ্গের ছয়টি জেলার মধ্যে পারাপার করবে এই জলযান। আর এবারে গঙ্গায় নামতে চলেছে দূষণমুক্ত বৈদ্যুতিক এসি ভেসেল। ফেরিঘাট গুলিতে এর জন্য চার্জিং স্টেশন তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তায় ১৫টি বৈদ্যুতিন এসি ভেসেল নদী পথে নামাতে চলেছে রাজ্য সরকার। বাতানুকুল হওয়ার পাশাপাশি সম্পূর্ণ দূষণমুক্ত এই ভেসেলের বায়ো টয়লেট থাকবে। অত্যাধুনিক সিট ছাড়াও একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। ১৫ টি ভেসেলের মধ্যে ছোট বড় মিলিয়ে দুই ধরনের জলযান থাকবে। বড় ভেসেলে সর্বোচ্চ ২৫০ জন চাপতে পারবেন। ছোট ভেসেলে উঠতে পারবেন ১০০ জন যাত্রী। পাশাপাশি এর ভাড়া হবে একেবারে মানানসই। এই মুহূর্তে গঙ্গা পারাপার করার জন্য যাত্রীদের ন্যূনতম ৬ টাকা খরচ করতে হয়। তাই এই এসি ভেসেলের ভাড়া মোটামুটি একই রকম থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…