নিউজ

Kolkata Weather Forecast: এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নামবে বৃষ্টি, কবে কালবৈশাখী হবে কলকাতায়?

গত কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার কলকাতা সহ সংলগ্ন এলাকায়। পাশাপাশি তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া গিয়েছে চলতি মাসের শুরু থেকেই। তাপমাত্রার পারদ ধীরে ধীরে চড়লেও হাওয়া অফিস জানিয়েছে যে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নামতে পারে বৃষ্টি। এমনকি গত সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর দেখা মিলেছিল। তবে এই কালবৈশাখীর স্বস্তি এখনো পৌঁছাতে পারেনি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে এই সপ্তাহে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে বলে অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গে প্রথম দিন তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে পরবর্তী দুইদিনে গড় তাপমাত্রা সামান্য কমবে। মনে করা হচ্ছে এই দুই দিনে পারদ দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। অন্যদিকে আজ সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল আলিপুরদুয়ার এবং পাহাড়ি পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে।

তবে আজ পরিষ্কার আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। আগামীকাল আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের বিক্ষিপ্ত জায়গায় ব্রজবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বুধবারও কলকাতায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেদিন কলকাতা ও দুই চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026