নিউজ

জুন মাসের নতুন বিল পাঠাবে CESC, লাগবে না লেট ফাইনও, জানালেন বিদ্যুৎমন্ত্রী

জুন মাসের নতুন বিল পাঠানো হবে সমস্ত সিইএসসি গ্রাহকদের। আজ একথা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল রাতেই সিইএসসির তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছিল এপ্রিল মে মাসের বিদ্যুতের বিল আপাতত দিতে হবে না, শুধুমাত্র জুন মাসের বিদ্যুতের বিলই দিতে হবে। কিভাবে এই বিল দিতে হবে সে বিষয়ে সিইএসসির তরফে জানানো হবে বলা হয়েছিল।

আজ সিইএসসির সংস্থার কর্তাদের সাথে বৈঠকের পর বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “সিইএসসি সকল গ্রাহকদের জুন মাসের নতুন বিল পাঠাবে।” একইসাথে বিদ্যুৎ মন্ত্রী এও জানিয়েছেন, জুন মাসের বিল এখনই না দিতে পারলেও কোনো ফাইন চাপানো হবে এমনকি কারও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাও হবেনা। নতুন সিস্টেমে বিল পাঠাতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। যারা ইতিমধ্যেই বিদ্যুতের বিলের টাকা মিটিয়েছেন তাদের কি হবে তা জানাতে কিছুদিন সময় চেয়েছে সিইএসসি।

প্রসঙ্গত, চলতি মাসে সিইএসসির বিদ্যুতের বিল দেখে মাথায় হাত পড়েছিল সংস্থার গ্রাহকদের। খোদ বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতেই বিল এসেছিল ১১ হাজার টাকা। বাড়তি বিল নিয়ে সংস্থার বিরুদ্ধে মুখ খোলেন অনেকেই। এমনকি টলিউডের অনেক অভিনেতা, পরিচালকরাও সিইএসসির এই অতিরিক্ত বিলের বিরুদ্ধে মুখ খোলেন। গ্রাহকদের প্রবল চাপের মধ্যে অবশেষে পিছু হঠার সিদ্ধান্ত নেয় সংস্থা।

গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, আপাতত এপ্রিল মে মাসের বাড়তি বিল দিতে হবে না কোনো গ্রাহককে। শুধুমাত্র জুন মাসের বিল দিতে হবে গ্রাহকদের। জুন মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে প্রতিটা গ্রাহককে তা জানিয়ে দেওয়া হবে। কিভাবে বিলের টাকা পরিশোধ করতে হবে সেকথাও পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয় সংস্থার তরফে। আজ বৈঠকের পর সেকথাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026