অফবিট

কল্লোলিনি কলকাতা আজ দূষণমুক্ত, সেই চিত্রই ধরা পড়ল ক্যামেরায়!

শ্রেয়া চ্যাটার্জী – ট্রেনে, বাসে চেপে নিত্যদিন যাওয়া গন্তব্যের পথে। কল্লোলিনী কলকাতাতেও আছে অনেক দেখার জায়গা। কিন্তু দেখা হয়না সেইভাবে। সময় আমাদের হাতে বড্ড কম। দৌড়াতে হবে অফিস-আদালতে, কলেজে, ইউনিভারসিটিতে। কিন্তু আজ কারুর তাড়া নেই। সবাই ঘরে বসে বন্দি জীবন কাটাচ্ছি। কোলাহলপূর্ণ কলকাতা আজ জনমানব শূন্য। পথে দু একটা গাড়ি আর রয়েছে কিছু পথের পশু কোথাও কয়েকটা কুকুর বা কোথাও রয়েছে দু-একটা বেড়াল। এই নিয়ে কল্লোলিনি কলকাতা। সত্যি ভাবতেও কেমন অবাক লাগছে। প্রতিনিয়তও যে জায়গাটা মানুষের কলকাকলিতে ভরে থাকতো, যানবাহনের হর্নে চারিদিকে কান পাতা দায় হয়ে উঠত সেই জায়গাটি আজ আওয়াজ করার কেউ নেই। সন্ধ্যে হলে যে রাস্তাটিতে যানবাহনের আলোর ঝলকানিতে চোখ ঝলসে যেত সেই সমস্ত রাস্তায় একটা লোক নেই।

হাওড়া ব্রিজ তৈরি হয়েছে বহুদিন আগে, তৈরি হওয়ার পর থেকে এসে একদিনের জন্য রেহাই পায়নি যত দিন যাচ্ছে তত বেড়েছে মানুষের সংখ্যা। সারাদিনে হাজার হাজার লোক এবং হাজার হাজার যানবাহন এর ওপর দিয়ে ক্রমাগত ছুটে চলেছে। কিন্তু আজ? আজ সে ঘুমিয়ে রয়েছে। বোধহয় একটু দম নিচ্ছে, এতদিনের ক্লান্তি একটু কাটাতে চাইছে। ভিক্টোরিয়ার পরীটা হয়তো ভাবছে কলকাতার একই দশা হল? ধর্মতলা, বড় বাজার,পার্কস্ট্রিট অফিস টাইমে যেখানে জ্যামে আটকে আপনার রুদ্ধশ্বাস হওয়ার জোগাড়, সেইখানে আজ শূন্য পূরী।

কলকাতার দূষণ কমেছে এক ধাক্কায় একথা নিঃসন্দেহে বলা যায়, এটার বোধহয় প্রয়োজন ছিল। কিন্তু যা প্রয়োজন ছিলনা তা হচ্ছে এতদিনের নিস্তব্ধতা। এরকম পরিস্থিতি না হলে আমরা ঘর থেকে বের হতাম না এটা সত্যি। তাই এই পরিস্থিতিটা আমাদের এক দিকে ক্ষতি করলেও আরেক দিকে খানিকটা সুখবর দিয়েছে। বায়ুদূষণ কমেছে। কলকাতায় বেরোলেই আপনাকে যে নাকে চাপা দিতে হতো, আশা করা যাচ্ছে লকডাউন থেমে গেলে আবার যখন মানুষ তার কাজের জীবনে প্রবেশ করে কলকাতায় যাতায়াত করবে তখন প্রথম কয়েকটা মাস আপনি দেখতে পাবেন একটা পরিষ্কার কলকাতাকে। আমরা প্রত্যেকেই সেই আশাতেই থাকবো।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026