বিনোদন

দুর্গার রূপে ছবি পোস্ট করলেন বাঙালি অভিনেত্রী কনীনিকা

সচরাচর অন্যান্য নায়িকাদের মতো সেজেগুজে ফটোশুট করিয়ে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেন না অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। সাধারণত তাঁর পোস্টে পরিবার ও বন্ধুরা বেশি প্রাধান্য পায়। কিন্তু সম্প্রতি সবাইকে অবাক করে দিয়ে মা দুর্গার সাজে কিছু ছবি পোস্ট করলেন কনীনিকা। তিনি নিজেও বলেছেন যে,অনেক দিন পরে এই সাজে তিনি নিজেকে দেখলেন। গোলাপি রঙের শাড়ি,ভারী গয়না,সিঁথিতে সিঁদুর,কপালে লাল টিপ ও হাতে লাল আলতার কারুকার্য তাঁকে অপরূপা করে তুলেছে। সম্প্রতি টেলিভিশনের মহালয়ার একটি দৃশ্যে ডান্স পারফরম্যান্স করেন কনীনিকা। সেই উপলক্ষ্যে তাঁর এই রূপ দেখতে পেলেন দর্শকরা।

কিছুদিন আগে অভিনেত্রী রচনা ব্যানার্জির জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল কনীনিকাকে। তার একটি ছবিও তিনি পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে। এখন অভিনেতা-অভিনেত্রীদের কাছে সবচেয়ে বড় ভরসার জায়গা হলো ইন্সটাগ্রাম। ইন্সটাগ্রামে বিভিন্ন ছবি পোস্ট করে অচিরেই অনেকে উঠে আসছেন খবরের শিরোনামে।

তবে কনীনিকার ইন্সটাগ্রাম জুড়ে শুধুই পারিবারিক ফটো অথবা বন্ধুদের সাথে ফটো।কখনো কখনো হয়তো চোখে পড়ে যায় কোনো শুটের ছবি। কিন্তু এত কিছুর পরেও কনীনিকার জনপ্রিয়তা এতটুকুও ভাটা পড়েনি। পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা ক্যাম্পের অন্যতম মুখ কনীনিকা। সম্প্রতি তাঁদের প্রযোজিত ও পরিচালিত ফিল্ম ‘ব্যানার্জীদার বৌ’-এ কনীনিকার অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে। কনীনিকার আত্মবিশ্বাস তাঁকে সম্পূর্ণ করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026