Today Trending News

করোনা ভাইরাসের প্রভাবে এয়ারলাইনসের ব্যবসাতে মন্দা

এবার করোনা ভাইরাসের প্রভাব পড়ল এয়ারলাইনসে। প্লেনের ভাড়া অনেক কমে গিয়েছে করোনা ভাইরাসের দরুন। গত শুক্রবার থেকেই টিকিটের দাম অনেকাংশে কমে গিয়েছে। শুক্রবার দুপুরে ও শনিবার সকালে লন্ডন যাওযার জন্য মোটামুটি সব ফ্লাইটের যাওয়া এবং আসার  ভাড়া ৪৬ হাজার টাকা। ডিরেক্ট ফ্লাইটে মুম্বই-লন্ডন রিটার্ন ভাড়া মাত্র ৮০ হাজার টাকা। সময় মাত্র ২৪ ঘণ্টা লাগে ।

করোনা ভাইরাস আতঙ্কের ফলেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মুম্বই থেকে সিঙ্গাপুর অবধি যে ফ্লাইট রয়েছে তার সিট ২৫৬ টি। কিন্তু অবাক কান্ড! দেখা যাচ্ছে সেই ফ্লাইটে মাত্র ২৫ জন যাত্রী। একই রকম ভাবে লন্ডন থেকে মুম্বাইয়ের  যে ফ্লাইট তার ইকোনমি ক্লাসে ৬০ জন যাত্রী। সংশ্লিষ্ট মহলের অনুমান, ৯/১১-র পরে এমনতর ভরাডুবি হয়নি এয়ারলাইনসে। অর্থাৎ দুই দশক পরে এমনতর অবনতি ফের একবার নজর কাড়ল।

আরও পড়ুন : করোনা ভাইরাস : সারা ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৪

এশিয়ার বেশিরভাগ দেশেই এয়ারলাইনসে করোনার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। দুবাই আবুধাবিগামী ফ্লাইটগুলিতেও বেহাল দশা। গত শুক্রবার মুম্বই বা দিল্লির বাসিন্দা দুবাই বা আবুধাবি থেকে দেশে ফেরার টিকিট কেটেছেন মাত্র ১৩,২০০ টাকায়। আগামী বুধবার অবধি ফ্লাইট ভাড়া অত্যাধিক কম হবে বলে জানা গেছে। মুম্বই থেকে প্যারিস যাওয়ার ফ্লাইটের টিকিটের দাম মাত্র ৪২ হাজার টাকা, মুম্বই থেকে বার্লিন গামী বিমানের টিকিটের ভাড়া মাত্র ৫৯ হাজার টাকা এবং মুম্বই থেকে জুরিখ এয়ারলাইনসে মাত্র ৪৭ হাজার টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026