পুরো বিশ্বকে যেনো একটু একটু করে নিজের গ্রাসে নিয়ে আসছে করোনা। এর কবলে পরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে বহু মানুষ। এক কথায় সর্বত্রই যেন চলছে মৃত্যুমিছিল। সূচনাটা ছিল চীন থেকে, তারপর আসতে আসতে যেনো গোটা পৃথিবীটাকে সে নিয়ে নিতে চলছে নিজের কবজায়। ইতিমধ্যে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৬ লক্ষ। তার মধ্যে মারা গেছে প্রায় ৩০ হাজার মানুষ। আবার সুস্থ ও হয়ে ঘরে ফিরেছেন বেশ কিছু জন।
বেশ কিছু দিন ধরে ভারতের মধ্যেও শুরু হয়েছে এর প্রকোপ। অনেক সতর্কতার মধ্যে দিয়েও ক্রমশ বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা, মারা গেছেন বেশ কিছু বয়স্ক মানুষ। তবে করোনা মাত্রই কিন্তু মৃত্যু না, সুস্থ ও হয়ে উঠেছেন বেশ কিছুজন।
ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে। তবে এতো হতাশার মধ্যেও জানা গেছে সুস্থ হয়ে উঠেছেন এক বৃদ্ধ দম্পতি। দুজনের বয়স ৯৩ ও ৮৯ বলে জানা গেছে। খবর অনুযায়ী ভারতের মধ্যে যতজন মারা গেছে, তাদের সবাই প্রায় একটু বেশি বয়সের। এই পরিস্থিতিতে এমন বয়সের আক্রান্তদের সুস্থ হয়ে ওঠাটা সত্যি আনন্দের। এক মাসের লম্বা চিকিৎসার পর ভাইরাস কে বুড়ো আঙ্গুল দেখিয়ে খুব শীঘ্রই ঘরের মুখে রওনা দেবেন এই দম্পতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…