ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আমানতকারীদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটে সুদের হারে লম্বা লাফ এই ব্যাঙ্কের

কয়দিন আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক বৃদ্ধি করেছিল তাদের রেপো রেট। তারপর থেকেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের ফিক্স ডিপোজিট এর উপরে সুদের হার বৃদ্ধি করা শুরু করেছে। এবারে সেই তালিকায় নাম লেখালো ভারতের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংক। সম্প্রতি জানা গিয়েছে, এবার থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক তাদের গ্রাহকের স্থায়ী আমানতের উপরে অতিরিক্ত সুদের হার দিতে চলেছে।

কোটাক ব্যাংক সূত্রে খবর, এই অতিরিক্ত সুদের হার হতে চলেছে ৬.১ শতাংশ। বিগত ১ সেপ্টেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে শুরু করেছে। এই মুহূর্তে সাত দিন থেকে দশ বছর পর্যন্ত স্থায়ী আমানতের সুবিধা দিয়ে আসছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তবে সমস্ত স্থায়ী আমানতের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না। ১ সেপ্টেম্বর থেকে ৭ থেকে ১৪ দিনের আমানতের উপরে সুদের হার ২.৫ শতাংশ। ১৫ থেকে ৩০ দিনের আমানতের উপরে সুদের হার ২.৬৫ শতাংশ। ৩১ থেকে ৯০ দিনের মেয়ানতের উপরে সুদের হার ৩.২৫ শতাংশ।

৯১ থেকে ১৭৯ দিনের মেয়াদের আমানতের উপরে সুদের হার ৩.৭৫ শতাংশ। ১৮০ থেকে ৩৬৩ দিনের ফিক্সড ডিপোজিটে ৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাংক। অন্যদিকে, ৩৬৪ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে কোটাক৷ ৩৬৫ দিন থেকে ৩৮৯ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা এখন পাচ্ছেন ৫.৭৫ শতাংশ সুদ। এই মেয়াদের স্থায়ী আমানতের সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। এই নতুন হারে সুদ শুধুমাত্র ২ কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিটের উপর প্রযোজ্য।

তবে, সবথেকে বেশি সুবিধা তারা পাচ্ছেন, যারা কিনা ২৩ মাস থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট চালাচ্ছেন। তারা কিন্তু তাদের ফিক্সড ডিপোজিটের উপরে ৬.১ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এই সুদের হার আগে ছিল ৫.৯ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

IPL 2026-এ KKR-এর ভাগ্য বদলাতে পারে এই ৩ তারকা! মুম্বই ম্যাচের আগেই বাড়ছে উত্তেজনা

আইপিএল ২০২৬ শুরু হতে আর বেশি দেরি নেই। ২৮ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং…

March 28, 2026

দাম কমতেই দোকানে ভিড়! কম খরচে বেশি মাইলেজ—এই স্কুটারই এখন সবার প্রথম পছন্দ

Honda Activa 110 আবার নতুন করে বাজারে নজর কাড়ছে। কম দাম, ভালো মাইলেজ আর সহজ…

March 28, 2026

MS Dhoni: আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগে সিএসকে বড় ধাক্কা খেল, এমএস ধোনিকে নিয়ে দুঃসংবাদ এলো

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা! ভক্তরা যেখানে মাহিকে মাঠে…

March 28, 2026

সোনার দামে রোলারকোস্টার! যুদ্ধের আগুনে একদিনেই ধস—২৪, ২২ ও ১৮ ক্যারেটের নতুন রেট দেখলে মাথা ঘুরে যাবে

মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন সরাসরি প্রভাব ফেলছে আপনার সোনার দামের ওপর! একদিনেই কখনো ধস, কখনো উল্লম্ফন—এই…

March 28, 2026

ভোটের মুখে বড় বিতর্ক! ‘হাতা-খুন্তি নিয়ে বেরোন’ মন্তব্যে চাপে মমতা—কমিশনের তড়িঘড়ি রিপোর্ট তলব

ভোটের ঠিক আগে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত করে তুলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য।…

March 28, 2026

বছরে ১৩ বার রিচার্জের ঠকবাজি বন্ধ! ৯০ দিনের প্ল্যানে Jio-Airtel এর বড় ধামাকা—কম খরচে ফুল বছর চালান

প্রতি মাসে রিচার্জ করতে করতে বিরক্ত? ২৮ দিনের প্ল্যানের ফাঁদে পড়ে অজান্তেই বছরে ১৩ বার…

March 28, 2026