বিনোদন

টিকা নিয়েও করোনায় আক্রান্ত কৌশিক সেন ও রেশমি সেন

গোটা দেশে করোনা ক্রমশ মহামারীর আকার ধারণ করেছে। প্রতিদিন আসছে একের পর এক টলিউড সেলিব্রেটির আক্রান্ত হওয়ার খবর। শুভশ্রী (subhasree ganguly), জিৎ (jeet), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee) সবাই করোনায় আক্রান্ত। সম্প্রতি করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh)। এবার অভিনেতা ঋদ্ধি সেন (Ridhdhi sen)-এর পরিবারেও থাবা বসালো করোনা। আক্রান্ত হলেন ঋদ্ধির বাবা কৌশিক (Kaushik sen) ও মা রেশমি (Reshmi sen)।

অথচ গত 10 ই এপ্রিল করোনার টিকা নিয়েছিলেন কৌশিক ও রেশমি। করোনার টিকা নেওয়ার পর থেকেই তাঁরা শরীরে অস্বস্তি বোধ করছিলেন। এরপর কোভিড টেস্ট করালে কৌশিকের রিপোর্ট পজিটিভ আসে। গত 18 এপ্রিল রেশমির রিপোর্টেও দেখা যায়, তিনি পজিটিভ। এই মুহূর্তে কৌশিক ও রেশমি রয়েছেন হোম আইসোলেশনে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও পথ‍্য গ্রহণ করছেন তাঁরা। কৌশিক ও রেশমির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাঁদের ছেলে ঋদ্ধির কথা এখনও জানা যায়নি।

অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছেন কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly) ও চূর্ণী গাঙ্গুলী (churni ganguly)-র ছেলে উজান (ujan)। আক্রান্ত হয়েছেন অভিনেতা শান্তিলাল (shantilal)-এর ছেলে ঋতব্রত (ritobroto)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026