বিনোদন

Tiyasha Roy: কাঁচা বাদাম’ গানে স্টুডিও পাড়াতেই তুমুল নাচ জি বাংলার নতুন সঞ্চালিকা তিয়াসার, ভাইরাল ভিডিও

কয়েকদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। গত তিনবছর ধরে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিয়াসা রায়। শ্যামার চরিত্রে ইতি টেনে একটা ছোট বিরতি নিয়ে পাহিড়ে ঘুরতে চলে গিয়েছিলেন অভিনেত্রী। ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের দৃশ্য তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই। ধারাবাহিক শেষের পর নিজের অনুরাগীদের খুব শীঘ্রই পর্দায় নতুন রূপে ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন। তার অনুরাগীরা সেই আশাতেই ছিলেন।

এবার নতুন রূপে জি বাংলার পর্দাতেই ফিরছেন তিয়াসা রায়। নিজের পেজ থেকে ফেসবুক লাইভে এসে সেকথা নিজেই জানিয়েছেন পর্দার শ্যামা। ২৬’শে জানুয়ারি থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রান্নার রিয়্যালিটি শো ‘রান্নাঘর’এর সঞ্চালিকা হিসেবেই দেখা যাবে তিয়াসাকে। তিনি নিজেই জানিয়েছেন, বিশেষ বিশেষ কিছু রান্নার রেসিপি নিয়ে হাজির থাকবেন জি বাংলার পর্দায়। নতুন রূপে ছোটপর্দায় ফিরে আসতে পেরে তার অনুরাগীদের পাশাপাশি তিনি নিজেও খুশি, তা তিনি তার হাবি ভাবেই বুঝিয়ে দিয়েছেন।

সম্প্রতি রান্নাঘরের এই নতুন সঞ্চালিকাকে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে ‘কাঁচা বাদাম’ গানে। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি ভীষণভাবে সক্রিয়। প্রায়ই একাধিক রিল ভিডিও বানিয়ে শেয়ার করতে থাকেন যার জেরে তিনি প্রায়ই ভাইরাল হন নেটিজেনদের মাঝে। সম্প্রতি আবারও বাদাম বাবুর গানে রিল ভিডিও বানিয়ে নেটিজেনদের মাঝে চর্চায় উঠে এলেন অভিনেত্রী।

সম্প্রতি এই রিল ভিডিওটি বানানোর সময় ছোটপর্দার নতুন সঞ্চালিকা নিয়ন সবুজ প্যান্ট, গোলাপি ও নীল স্ট্রাইপের ব্লাউজ পড়েছিলেন। প্রপার মেকাপ করেছিলেন তিনি। চুলে হস্টেল করা ছিল। প্রথম চোটে দেখলে শাড়ি বলে মনে হতে পারে অভিনেত্রীর এই পোশাককে। তবে পরে ভালভাবে দেখলে সেই ভুল ভাঙবে। গত বছরের শেষের সময় থেকেই এই বাদাম বাবুর গান তুমুল হিট করেছে সোশ্যাল মিডিয়ায়, যা এখনো ট্রেন্ডিংয়ে চলছে। অভিনেত্রী এই রিল ভিডিও স্টুডিও পাড়াতেই বানিয়েছেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026