রাজ্য

সাড়ম্বরে অনুষ্ঠিত হলো কৃষ্ণনগর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মলয় দে নদীয়া : নদীয়ার প্রায় প্রত্যেক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা প্রায় শেষ পর্বে। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্কুলের আজ কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয়ের প্রায় 400 জন ছাত্র অংশগ্রহণ করে প্রায় 47 টি বিভিন্ন বিষয়ে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলোপ্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষকও শিক্ষাকর্মী সহ বেশকিছু ইভেন্টে অংশগ্রহণ করতে দেখা গেল অভিভাবক এবং অভিভাবক দেরও।

আরও পড়ুন : নিজের গর্ভাবস্থার প্রথম ছবি শেয়ার করলেন কোয়েল মল্লিক, দেখুন সেই ছবি

শহরের মধ্যেতথা জেলার মধ্যে অন্যতম এই বিদ্যালয় থেকে পাস করে কলেজের গন্ডি পেরিয়ে সমাজের- দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা বহু ব্যক্তিত্ব কে অত্যন্ত আন্তরিক ভাবে তদারকি করতে দেখা গেলো প্রিয় বিদ্যালয়ের বিভিন্ন কাজে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সৌমেন দত্ত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ গোবিন্দ দত্ত, এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী ডক্টর বাসুদেব মন্ডল, প্রাক্তন পৌর সভার সভাপতি অসীম সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল ভট্টাচার্য্য সহ বিশিষ্টজন।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রকি দেবনাথ ও বর্তমান ছাত্র শুভঙ্করের যোগা প্রদর্শনী বিশেষ নজর কেড়েছে উপস্থিত থাকা সকল অভিভাবকবৃন্দের।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026