Prabhas-Kriti: প্রভাসের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো হ্যাঁ আবার কখনো না, বাগদান কী সম্পূর্ণ প্রভাস-কৃতির?

এই মুহূর্তে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কৃতি শ্যানন। তিনি এই মুহূর্তে তার সুপার হিট ছবি এবং চমৎকার অভিনয়ের জন্য বলিউডের সমস্ত খবরের শিরোনামে রয়েছেন। তবে আরো একটি কারণে এই মুহূর্তে কৃতি সোশ্যাল মিডিয়াতে চর্চার মধ্যে রয়েছেন এবং সেটি হল দক্ষিণের সুপারস্টার প্রভাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, বহুদিন ধরে এই খবরই রয়েছেন তিনি এবং জানা যাচ্ছে কৃতি এবং প্রভাস একে অপরকে ডেট করছেন বেশ কিছু বছর ধরে। কিছুদিন আগে একটি রিয়ালিটি শোতে কৃতি এবং প্রভাসকে নিয়ে মজা করেছিলেন কৃতি শ্যাননের সহ অভিনেতা বরুণ ধাওয়ান। যদিও কৃতি তার এবং প্রভাসের বাগদানের খবর অস্বীকার করেছেন তবে তার একটি নতুন ছবি অন্য কথা বলছে। এই ছবির কারণেই তিনি এখন সোশ্যাল মিডিয়াতে চর্চার মধ্যে রয়েছেন। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে তার হাতে একটি বিশেষ আংটি দেখা যাচ্ছে এবং সেই আংটি নিয়েই চলছে চর্চা।

এই মুহূর্তে প্রভাসের আদিপুরুষ মুক্তির জন্য প্রস্তুত এবং ট্রেলারের পরে বহু বিতর্ক জড়িয়ে পড়েছে এই সিনেমার সঙ্গে। এই ছবির প্রধান জুটি নিয়ে একটা খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বেশ অনেকদিন ধরেই। রিপোর্ট থেকে জানা যাচ্ছে প্রভাস এবং কৃতি একে অপরকে ডেট করছেন বেশ কয়েক দিন ধরেই এবং তারা দুজন একে অপরের সাথে সম্পর্কে আছেন বলেও মনে করছেন অনেকে। বরুণ ধাওয়ান নিজেও ঝলক দিখলা জা অনুষ্ঠানের সেটে এই নিয়ে কৃতির সঙ্গে বেশ মজা করেছিলেন। তারপরে অনেক মিডিয়া রিপোর্টে বলা হয়েছিলো, আদিপুরুষ সিনেমার সেটেই নাকি কৃতিকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন প্রভাস। যার উত্তরে অভিনেত্রী হ্যাঁ বলেছিলেন। অভিনেত্রী এই পুরো বিষয়টিকে গুজব বলে জানালেও, ফের একবার সামনে এসেছে প্রভাস এবং কৃতির বাগদানের খবর।

আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগে ডিজাইনার মনিশ মালহোত্রার জন্মদিনের অনুষ্ঠানে দেখা গিয়েছিল কৃতি শাননকে। সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন হাই স্লিট গোলাপী একটি পোশাক পরে। আরো একটি জিনিস যা ভক্তদের আকর্ষিত করেছিল, যেটি ছিল কৃতি শ্যাননের অনামিকায় শোভা পাওয়া একটি বিশাল হীরের আংটি। এই আন্টিকে দেখে অনেকের মনে হয়েছে এটি একটি এনগেজমেন্ট রিং। এর অর্থ এটা হতে পারে যে প্রভাস এবং কৃতির বাগদান সম্পূর্ণ হয়েছে এবং খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026