সেপ্টেম্বর মাসের শুরু থেকে শাহরুখ খানের জওয়ান সিনেমা রীতিমতো হইচই ফেলে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। এই অ্যাকশন থ্রিলার সিনেমার সাফল্য আবার বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় দর্শকদের পছন্দের ক্যাটাগরি হচ্ছে অ্যাকশন। তাই গণেশ চতুর্থীতে ফার্স্ট লুক রিলিজ হল ‘গণপত: এ হিরো ইজ বর্ন‘। এই সিনেমাতে রয়েছেন অমিতাভ বচ্চন, কৃতি শ্যানন এবং টাইগার শ্রফ। গণেশ চতুর্থীতে কৃতি শ্যাননের একটি ফাস্ট লুক প্রকাশ পেয়েছে যার অ্যাকশন প্যাক চেহারা দেখে স্তভিত গোটা বলিউড ইন্ড্রাস্ট্রি। এই অ্যাকশন সিনেমা রিলিজ হলে ব্যাপক জনপ্রিয়তা পেতে পারে বলে মনে করছেন বলিউডপ্রেমীরা।
টাইগার শ্রফ এই ছবির পোস্টার রিলিজের পর থেকে কৃতি স্যাননের লুক দেখে রীতিমত পাগল হয়ে যাচ্ছেন দর্শকরা। সর্বশেষ পোস্টারটি ছবিটির প্রত্যাশাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তার বিস্ফোরক অ্যাকশন-প্যাকড অবতারে, কৃতি স্যানন একটি অসাধারণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন যা দর্শকদের অবাক করে দিচ্ছে। এই পোস্টার প্রমাণ করে দিচ্ছে যে এই সিনেমাটি অ্যাকশন, ইমোশান এবং বিনোদনের একটি রোলার-কোস্টার রাইড হতে চলেছে।
আপনাদের জানিয়ে রাখি নয় বছর বাদে একটি অ্যাকশন থ্রিলারের জন্য একসাথে কাজ করছেন টাইগার শ্রফ এবং কৃতি স্যানন। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হতে পারে দর্শকদের। গুড কোম্পানির সহযোগিতায় পূজা এন্টারটেইনমেন্ট দ্বারা উপস্থাপিত এবং বিকাশ বাহল পরিচালিত হচ্ছে এই ‘গণপত: এ হিরো ইজ বর্ন‘ সিনেমাটি। এতে বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং বিকাশ বাহল কাজ করেছেন। এই সিনেমাটি ২০ অক্টোবর রিলিজ করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…