খেলা

বহু মূল্যবান সোনা, দামি ঘড়ি সমেত মুম্বই বিমানবন্দরে আটক করা হল ক্রুনাল পান্ডিয়াকে

মুম্বই: দুদিন আগে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের এবার ঘরে ফেরার পালা। বেশিরভাগ ক্রিকেটার অবশ্য সিডনির উদ্দেশ্যে দুবাই থেকে রওনা দিয়েছেন। তবে যারা অস্ট্রেলিয়া সফরে নেই, তারা আস্তে আস্তে একে একে দেশে ফিরে আসছেন। অস্ট্রেলিয়া সফরের না থাকার তালিকায় রয়েছেন এমনই একজন অন্যতম ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া। আর তাই আরব আমিরশাহী থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরলেন তিনি। কিন্তু আচমকাই মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হল হার্দিক পান্ডিয়ার দাদাকে।

ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স আটক করেছে ক্রুনাল পান্ডিয়াকে। জানা গিয়েছে, ডিআরআই আধিকারিকরা ক্রুনালের ব্যাগে তল্লাশি চালান। তল্লাশি করতে গিয়ে দেখা যায় বহু মূল্যবান সোনার অলংকার, দামি ঘড়ি এবং বেশ কিছু বহু মূল্যবান সামগ্রী পাওয়া গিয়েছে। যেগুলির সঠিক হিসাব দিতে পারেননি ক্রুনাল। যার ফলে তাকে আটক করতে বাধ্য হয়েছে ডিআরই আধিকারিকরা।

ইতিমধ্যেই তার ব্যাগ থেকে বাজেয়াপ্ত করা জিনিসের কোনও সরকারি নথি দেখাতে পারেননি ভারতীয় দলের এই ক্রিকেটার। তাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ক্রুনালের পক্ষ থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026