বিনোদন

কর্ণের জীবনে এলেন নতুন রাধিকা, প্রেম কাহিনী ভাইরাল হল টেলি টাউনে

অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। এবার সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে পোস্ট করলেন দিওয়ালি পালনের ছবি। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে। তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করলেন। এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।

কিছু দিন আগে ওটিটি প্ল‍্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প-2’-তে অভিনয় করেছেন অদ্রিজা। ক্রুশল এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’-এ। এই মুহূর্তে সিরিয়ালে এসেছে এক রোম্যান্টিক মোড়। লক্ষ্মীপুজোর দিনে করণ-এর পোশাক পরিবর্তনের সময় ঘরে ঢুকে পড়ে রাধিকা। করণ তাকে বলে ‘নক’ করে ঘরে ঢুকতে। কিন্তু রাধিকা বলে, সে নিজের ঘরে কেন ‘নক’ করে ঢুকবে। এরপর রাধিকাকে করণ বলে তাকে পাঞ্জাবি পরতে সাহায্য করতে। রাধিকা মজা করে বলেছে, পতির আদেশ পালন পত্নীর ধর্ম।

একবিংশ শতকেও এই ধরনের চিত্রনাট্যের কারণে নেটিজেনরা রীতিমত কটাক্ষ করা শুরু করেছেন। এই সিরিয়ালে তথাকথিত যে ‘খুনসুটি’র কথা বলা হয়েছে, নেটিজেনদের মতে, তা লেশমাত্র দেখতে পাওয়া যাচ্ছে না। করণ ও রাধিকার বাড়িতে পুজোর জিনিসপত্রের চেহারা নিয়েও ট্রোল করেছেন নেটিজেনরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026