ভাইরাল & ভিডিও

বধু বেশে ক্যামেরার সামনে হাজির অভিনেত্রী Akshara Singh, ভেঙ্গে যাবে কোটি কোটি ভক্তের হৃদয়

ভোজপুরি ভক্তদের মধ্যে অভিনেত্রী অক্ষরা সিং আজকের দিনে বেশ জনপ্রিয়। তবে বিগত কয়েকদিন যাবত এই জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী নিজের বিয়ে নিয়ে চর্চায় রয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তার ব্যাচেলার পার্টির বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। বিয়ে নিয়ে এই সমস্ত চর্চার মধ্যেই এবার একেবারে বধু বেশে ক্যামেরার সামনে হাজির হলেন অভিনেত্রী অক্ষরা সিং। তাহলে কি শেষমেশ বিয়ে করছেন অভিনেত্রী? লক্ষ লক্ষ ভক্তের হৃদয় ভেঙ্গে কারো সাথে সাত পাক ঘুরতে চলেছেন অভিনেত্রী? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

কিছুদিন আগেই অভিনেত্রী অক্ষরার একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছিল যেখানে তাকে দেখা গিয়েছিল একেবারে ভারতীয় বধুর সাজে। ভারতীয় রীতিনীতিতে যেইভাবে যেই পোশাক পরে বিয়ে করতে হয় সেই একইভাবে সেজেছিলেন অভিনেত্রী অক্ষরা সিং। এই ছবিতে তাকে লাল রঙের একটি লেহেঙ্গা পরে দেখা গিয়েছিল। তবে কিছুদিন আগে সাংবাদিকদের সঙ্গে একটি কথোপকথনের সময় অভিনেত্রী জানিয়েছেন, এখনই তার বিয়ে করার কোন পরিকল্পনা নেই বরং আরো ৪-৫ বছর পরে তিনি বিয়ে করতে চান। ভোজপুরি ইন্ডাস্ট্রি ছাড়াও অন্যান্য ইন্ডাস্ট্রিতে নিজের পা জমিয়ে নেওয়ার পরেই অভিনেত্রী কিন্তু বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু তাহলে এরকম বধু বেশে সাজার কারণ কি?

আসলে অভিনেত্রী অক্ষরা সিং তার লেটেস্ট মিউজিক ভিডিও টিংকিয়ার মুক্তির অনুষ্ঠানের জন্য বারানসিতে উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে তিনি বধু বেশি উপস্থিত হয়েছিলেন এবং এই সাজ দিয়ে তিনি সকলকে একেবারে চমকে দেন। অভিনেত্রী জানান, তার এই নতুন মিউজিক ভিডিওটি মূলত তার বন্ধুর বিবাহ কেন্দ্রিক এবং সেই কারণেই তিনি এই পোশাকে হাজির হয়েছিলেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় অভিনেত্রী জানিয়ে দেন তিনি এখনই বিয়ে করছেন না। শুধু তাই নয়, ভক্তদের সাথে এদিন চুটিয়ে সেলফি নিয়েছিলেন অভিনেত্রী এবং তাদের সাথে তার নতুন গানের নাচও করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026