বর্তমানে বিগ বসের ঘরে রয়েছেন কুমার সানুর ছেলে জান কুমার সানু। ২০২০ র বিগবসের ঘরে বসে একদিকে চুটিয়ে প্রেম করছেন বিগ বস ১৪-র প্রতিযোগী নিক্কি তম্বোলির সঙ্গে, অন্যদিকে মুক্তি পেল কুমার সানুর ছেলে জান কুমার সানুর পুজোর গান ‘মা যে এসে গেল’।
স্নে উপাধ্যায় এবং জান কুমার সানুর গলাতেই শোনা যাবে এই গান। একদিকে শ্রোতাদের মন জয় করতে আসরে নেমে গেছে তেমনই বিগবসের ঘরেও প্রতিযোগী নিক্কি তম্বোলির মন জয় করাতে মশগুল জান কুমার সানু। দিনরাত প্রায় তাঁরই ব্যাপারে ভেবে যাচ্ছেন তিনি। কিন্তু জান যে নিক্কির প্রেনে হাবুডুবু খাচ্ছেন তা জানলেন কি করে? বাড়ির সিনিয়র সিদ্ধার্থ শুক্লা, গৌহর খান এবং হিনা খান জান আর নিক্কির প্রেম নিয়ে প্রথম সন্দেহ করে। এদিকে বইগ বসের ক্যামেরা ২৪ ঘণ্টা খোলা। তাই কার মনে কোন ফুল ফুটছে তা বোঝা খুব সহজ। হ্যাঁ, বিগ বস ঘরে ঢুকতেই নিক্কির সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে জানের। যদিও নিক্কি এ বিষয় এখনও কিছুই জানেন না, তবে দর্শকরা জানের মন পড়ে নিয়েছেন দিব্য।
কুমার সানুর কথা নতুন করে বলার দরকার নেই। বাংলা হোক বা হিন্দি সবেতেই জমিয়ে হিট গান উপহার দিয়েছেন তিনি। এবার তাঁর ছেলের পালা। দর্শকরা মুখিয়ে আছে বিগ বসের ঘরে কেমন পারফর্ম করে অন্যদিকে প্রথম গান কতটা হিট হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…