রাজ্য

শুভেন্দুর কেডি সিং গ্রেপ্তারি মন্তব্যের পাল্টা জবাব কুনাল-সৌগতর, দাবি করলেন মুকুলের গ্রেপ্তারি

আজ অর্থাৎ বুধবার সকালে অ্যালকেমিস্ট কর্তা ও প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে ইডি। তার গ্রেফতারের পরেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। প্রাক নির্বাচনকালে বিজেপি তৃণমূল অপদস্ত করা কোনরকম রাস্তা ছাড়তে চায় না। তাই প্রাক্তন তৃণমূল সাংসদ টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরই গেরুয়া শিবির শাসকদলের বিরুদ্ধে এই নিয়ে আক্রমণ হেনেছেন। তার গ্রেপ্তারিকে হাতিয়ার করে ভোটযুদ্ধে কিছুটা হলেও পিছিয়ে দিতে চেয়েছে তৃণমূলকে। কিন্তু তৃণমূল গেরুয়া শিবিরকে পাল্টা জবাব দিতে ভোলেনি। ইতিমধ্যেই কেডি সিং এর গ্রেপ্তারি নিয়ে সরগরম হয়ে আছে বঙ্গ রাজনীতি।

আজ সকালে চিটফান্ড মামলায় ইডি কেডি সিংকে গ্রেফতার করার পরই সদ্য তৃণমূলে যোগ দেওয়ার শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছেন, এইসব তৃণমূল নেতারা চিট ফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের টাকা লুট করেছে। পঞ্জি স্কিমের আড়ালে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি করেছে এরা। এখন এদের সম্পত্তি বেচে গরিব মানুষদের সম্পত্তি ফেরত দেওয়া উচিত। এছাড়াও তিনি বলেছেন, “কান টানলে মাথা আসে। এবার সব রাঘববোয়ালরা ধরা পড়বে।”

অবশ্য শুভেন্দুর কথার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেছেন, “কেডি সিং কে দলে এনেছিল এখনকার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। মুকুল রায় তাকে নিয়ে দলকে ভুল বুঝিয়ে ছিলো। অ্যালকেমিস্ট এর টাকা পেয়েছিলেন মুকুল রায়। অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক।” সেইসাথে তিনি বলেছেন, “কেডির যদি সত্যি দোষ থেকে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করে তদন্ত করুক ইডি। কিন্তু এটি যদি শুধুমাত্র নির্বাচনী চমক থাকে বিজেপির তাহলে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামবে।” এছাড়াও একই সুরে কথা বলেছেন তৃণমূল বর্ষিয়ান নেতা সৌগত রায়। তিনি বলেছেন, “ইডি অর্থ মন্ত্রকের অধীনস্থ সংস্থা। কেডির সাথে তৃণমূলের বহুদিনের আর কোন সম্পর্ক নেই। উনি এখন দল বা রাজ্যসভার সদস্য না। বরং ওনার সাথে সম্পর্ক আছেন মুকুল রায়ের।”

Anirban Kundu

Recent Posts

স্কুল ব্যাগের ওজন নিয়ে কড়া নির্দেশিকা! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের

পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন নির্দেশিকা…

May 23, 2026

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর! নতুন বিতর্কে তোলপাড় বাংলা

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা…

May 23, 2026

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026