এই মুহূর্তে মিডিয়াতে চর্চায় রয়েছেন সাইফ পুত্র ইব্রাহিম আলি খান ও শ্রীদেবীকন্যা খুশি কাপুর। শোনা গেছে, একে অপরকে মন দিয়েছেন তারা। ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়েছেন একে অপরের সাথে। সম্প্রতি তাদের একসাথে হোলি খেলার ছবি সামনে আসার পর থেকেই এই গুঞ্জন উঠেছে মিডিয়াতে। তাদের নিয়ে একাধিক কথা চলছে নেটিজেনদের মাঝেও।
সাইফ আলি খানের কন্যা সারা আলি খান বলিউডের অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তবে ইব্রাহিম আলি খান এখনো পর্যন্ত বলিউডে পা রাখেননি। তবে তার আগ্রহ ক্যামেরার পিছনের দুনিয়া নিয়েই। সাইফ আলি খানের প্রথম স্ত্রীর অমৃতা সিং ও তার ছেলে ইব্রাহিম।
অন্যদিকে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। তবে অভিনেত্রীর ছোট মেয়ে খুশি কাপুর এখনো অভিনেত্রী হিসেবে ডেবিউ করেননি। মায়ের অবর্তমানেই নিজের জীবনের সিদ্ধান্ত নিচ্ছে খুশি। তবে ইব্রাহিম ও খুশির সম্পর্ক এখন রীতিমতো চর্চায়।
কয়েকদিন আগেই দোল উৎসব গিয়েছে। আর সেই দোলের দিনেই খুশি কাপুর ও ইব্রাহিম আলি খানের একসাথে দোল খেলার ছবি এই মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমে, যা তাদের প্রেমের গুঞ্জনকে আরো প্রখর করেছে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তাদের ভক্তদের মাঝে। বিনোদন জগতের পা না রাখলেও তাদের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তাদের অনুরাগীর সংখ্যা প্রচুর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…