ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ladki Bahin Scheme: মহারাষ্ট্রে লড়কি বেহেন যোজনার পরিমাণ হবে দ্বিগুণ, এবারে প্রতিমাসে পাওয়া যাবে ৩,০০০ টাকা

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন আসতে চলেছে আর এবারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিজের সমর্থনে প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের মহিলারা যদি তার সরকারকে সমর্থন করেন তাহলে মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় লাড়কি বেহেন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এই প্রকল্পের অধীনে বিবাহিত বিধবা এবং নিঃস্ব মহিলাদের প্রতিমাসে ১৫০০ টাকা করে প্রদান করা হয় মহারাষ্ট্র সরকারের তরফ থেকে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং তাদের সরকার আবারও গঠিত হয়, তাহলে আগামী মহা জোট সরকারে এই টাকার পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে।

মহাজোট সরকারের ভরসা এই প্রকল্প

বিধানসভা নির্বাচনের আগে চালু হওয়া মহাজোট সরকারের উচ্চবিলাসী কল্যাণ প্রকল্প মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বেহেন যোজনা এর অধীনে এই মুহূর্তে ২১ থেকে ৬৫ বছর পর্যন্ত বিবাহিত বিধবা এবং নিঃস্ব মহিলাদের প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এজন্য সুবিধাভোগীদের বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে হবে। বিরোধী দলগুলি কেন এই প্রকল্পের বিরোধিতা করছেন, তা নিয়ে বিষয় প্রকাশ করেছেন একনাথ। তিনি আস্থা প্রকাশ করেছেন, শিবসেনা, ভারতীয় জনতা পার্টি এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি একসাথে এই মহাজোট গঠন করে আবারো বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে এবং মহারাষ্ট্রে নতুন সরকার গঠন করবে। কোলাপুরে কানেরী মঠে ধর্ম পতাকা উদ্বোধন উপলক্ষে সাধুদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘোষণা করেছেন।

বিরোধীদের একহাত নিলেন একনাথ

মুখ্যমন্ত্রী বলেছেন, “প্রিয় বোনেরা যদি সরকারকে শক্তি দেয়, তাহলে এই টাকার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে। এমনকি এই টাকার পরিমাণ ৩,০০০ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে।” শিন্ডে বলছেন, বিরোধীরা এই প্রকল্পের বিরোধিতা করছেন কারণ তারা বুঝতে পেরেছেন এই প্রকল্পের জনপ্রিয়তা অনেক বেশি। সেই কারণে তারা যেকোনোভাবেই হোক এই প্রকল্পকে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। অন্যদিকে, শিন্ডে আরো বলেছেন, “আমরা যেভাবে ভারতের দেশি গরুকে রাজ্যমাতা-গোমাতা বলে ঘোষণা করেছি, সেরিকমভাবেই এটাও হতে চলেছে একটা ঐতিহাসিক পদক্ষেপ।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026