মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা দেবে সরকার, জেনে নিন কীভাবে আবেদন করবেন

রাজ্যের মহিলাদের এবারে বড় উপহার দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে, এবারে রাজ্যের মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পাবেন। তিনি বলেছেন, ৮ ই মার্চ, আন্তর্জাতিক মহিলা দিবস থেকে, রাজ্যের প্রতিটি মহিলাকে ‘লাডলি বহনা যোজনা’-এর অধীনে প্রতি মাসে ১,০০০ টাকা দেওয়া হবে, যা তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে উপযোগী হবে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে, এই প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থ পরিবারকে শক্তিশালী করতে মহিলাদের ব্যবহার করা উচিত। এই স্কিমে প্রাপ্ত টাকায় মহিলারা তাদের বাচ্চাদের জন্য দুধ, ফল এবং সবজির ব্যবস্থা করতে পারবেন। এই প্রকল্পে মহিলারা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা অর্থাৎ বছরে ১২ হাজার টাকা এবং ৫ বছরে ৬০ হাজার টাকা। শিবরাজ সিং বলেছেন যে মহিলাদের জন্য শুরু হওয়া এই লাডলি বহনা প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করার কাজ আন্তর্জাতিক মহিলা দিবস থেকে শুরু হবে।

লাডলি বহনা যোজনার সুবিধা –

১. এই প্রকল্পের আওতায় মহিলাদের ১,০০০ টাকা দেওয়া হবে।

২. এই প্রকল্পে রাজ্যের প্রায় ১ কোটি মহিলাকে যুক্ত করার লক্ষ্য নিয়েছে সরকার।

৩. লাডলি বহনা যোজনার জন্য বাজেটে প্রতি বছর ১২,০০০ কোটি টাকার বিধান করেছে সরকার

লাডলি বহনা যোজনার যোগ্যতা

শুধুমাত্র মধ্যপ্রদেশ রাজ্যের স্থায়ী বাসিন্দা মহিলারাই এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের সময় মহিলার বয়স ২৩ বছরের কম এবং ৬০ বছরের বেশি হওয়া উচিত নয়।

কোনও স্কুল বা কলেজে অধ্যয়নরত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

এই প্রকল্পের সুবিধা পেতে, সাধারণ, অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি, উপজাতির মহিলারা আবেদন করতে পারেন।

লাডলি বহনা যোজনার জন্য গুরুত্বপূর্ণ নথি

আবেদনকারীর আধার কার্ড

আবেদনকারীর ছবি

ব্যাংক অ্যাকাউন্টের তথ্য

মোবাইল নম্বর

ঠিকানার প্রমাণপত্র

জন্ম সংসাপত্র

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026