বিনোদন

গাড়ি দাঁড় করিয়ে যশকে জড়িয়ে ধরে ছবি তুললেন তরুণী, দিলেন ভালোবাসার প্রস্তাব

যশ দাশগুপ্ত (yash Dasgupta)এখন অবশ্য অভিনয়ের থেকে বেশি মনোযোগ দিয়েছেন তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)-এর প্রতি ও ভোটের প্রচারের প্রতি। 17 ই ফেব্রুয়ারি কৈলাস বিজয়বর্গীয়(Kailas vijaybargiya) এবং মুকুল রায় (Mukul Ray)-এর উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছেন যশ। অপরদিকে যশকে সৌজন্যবোধ দেখিয়ে টুইট করে অভিনেতা দেব (Dev) যশকে রাজনীতির জগতে স্বাগত জানিয়ে বলেন, আদর্শগত পার্থক্য থাকলেও যশের প্রতি তাঁর শুভেচ্ছা সবসময় থাকবে। যশ দেবের টুইটের উত্তর দিয়ে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আদর্শগত পার্থক্য থাকলেও তাঁদের দুজনের লক্ষ্য মানুষের জন্য কাজ করা।

দেব বরাবর তাঁর সৌজন্যবোধের জন্য বিখ্যাত। কিছুদিন আগেও বিজেপি নেতা সৌমিত্র খাঁ (soumitra khan) তাঁকে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra modi)-র সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু দেব সৌমিত্রবাবুকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, হলদিয়ার সভায় উপস্থিত থাকা তাঁর পক্ষে সম্ভব হবে না। অপরদিকে যশ বিজেপিতে যোগ দিতেই তাঁকে ট্রোল করা শুরু করেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই তাঁর নারীসক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।

এর মধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ভাইরাল হতেই রীতিমত বহুলচর্চিত হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যশ সবেমাত্র বাইক নিয়ে বিজেপির প্রচারে একটি পাড়ায় ঢুকেছেন। পাড়ায় ঢুকতেই তাঁর রাস্তা আটকে দাঁড়ালেন এক মহিলা। তিনি দৌড়ে এসে যশকে বললেন, ছবি তুলতেই হবে তাঁর সঙ্গে কারণ তিনি তাঁর আত্মীয়দের হোয়্যাটসঅ্যাপ করবেন। যশ তো এই কথা শুনে ঘাবড়ে গিয়ে একসা। অপরদিকে নিজে মুখে পান গুঁজে, ভয় পেয়ে যাওয়া যশকে ঘাড় ধরে টেনে ছবি তুললেন ওই মহিলা। কিন্তু যশ তো রোবোটিক। মহিলা আগেই জানতেন। তাই যশকে অ্যাঙ্গেলটাও ঠিক করে দিলেন তিনি। অপরদিকে তখন একজন বিজেপি কর্মী আরেক মহিলাকে জিজ্ঞাসা করছেন, তিনি যশকে মালা দেবেন কিনা। উল্টে যশ ঘাবড়ে গিয়ে উত্তর দিয়েছেন, “মালা দেব?”। যশ যখন এই কথা বলছেন, তখন অপরদিকে ছবি তোলা মহিলা চেঁচিয়ে বলছেন, “জিততেই হবে, আই লাভ ইউ”। যশ স্পিচলেস। মানে আনন্দে নয়, ভয়ে আর কি! কি জানি, ওনার হয়তো পঁয়ষট্টি বছরের কোনো ভদ্রমহিলার কথা মনে পড়ে গেল যাঁর পাশে এই সেদিন অবধিও হাসিমুখে দেখা গেছে যশকে। তাছাড়া ভয় পাবারই কথা। গত এক মাস ওয়ার্কআউট না করে যশ প্রায় শুকিয়ে কাঠ এবং ভদ্রমহিলা সেলফি তুলতে এসে ওরকম চেঁচাচ্ছেন, যশ তো ভয় পাবেনই। ভদ্রমহিলার উদ্দেশ্যে একটাই কথা, আপনি প্লিজ চেঁচাবেন না যশের উপর, যশ যদি না জেতেন তাহলে নাহয় সেলফিটা ডিলিট করে দেবেন! ভুল তো মানুষ মাত্রেই হয়। যশের উদ্দেশ্যে একটা কথা বলতেই হবে, এরপরেও যদি যশ ভালো অভিনয় না করেন তাহলে আর কোনো পার্টি নেই যেখানে তিনি প্রার্থী হয়ে দাঁড়ানোর সুযোগ পাবেন। নুসরত ও পুনম বোধ হয় এই ভিডিও দেখে কেঁদে ভাসাচ্ছেন। হতেও তো পারে!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026