বছর শেষে বড় সুখবর, লক্ষীর ভান্ডার প্রাপকদের জন্য মুখ্যমন্ত্রী মমতার বিশেষ উদ্যোগ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন কল্যাণমূলক কাজের তালিকায় শীর্ষস্থানে রয়েছে “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্প। বিগত কয়েক বছর ধরে এই প্রকল্পের অধীনে উপকৃত হয়েছেন দেশের কয়েক লক্ষ নারী। ২৫-৬০ বছর বয়স্ক যে কোন নারী এই প্রকল্পের অধীনে সুবিধা গ্রহণ করতে পারেন। এর জন্য প্রাপকের কোন আয়ের উর্ধ্বসীমা বিবৃত নেই। ফলে প্রত্যেকেই এই প্রকল্পের অধীনে মাসিক ১ হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। এ কথা বলা যেতেই পারে, রাজ্যের নারীদের আর্থিক স্বাবলম্বী করে তোলার পেছনে লক্ষ্মীর ভান্ডারের অবদান রয়েছে চোখে পড়ার মতো।

তবে বছরের শেষে এসে এবার আরো বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। ‘ওল্ড এজ পেনশন’-এর অধীনে নাম অন্তর্ভুক্ত করাতে হলে এতদিন রীতিমতো পরিশ্রম করতে হতো রাজ্যের নাগরিকদের। তবে এবার সেই প্রকল্পে সরলতা আনতে চলেছে নবান্ন। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম লিখিয়েছেন, যখন তাদের বয়স ৬০ উত্তীর্ণ হবে, তখন ধারাবাহিকভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীন থেকে ‘ওল্ড এজ পেনশন’-এর অধীনে চলে যাবেন ওই মহিলা।

অর্থাৎ এবার থেকে দৌড়োদৌড়ির দিন শেষ হতে চলেছে ৬০ উত্তীর্ণ মহিলাদের। ঘরে বসে নিশ্চিন্তে বৃদ্ধ ভাতা পাবেন মহিলারা। যেখানে আগে বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য আয়ের ঊর্ধ্বসীমা নির্ধারিত ছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদূরপ্রসারী সিদ্ধান্তের কারণে আয়ের ঊর্ধ্বসীমার নিয়মে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে আয়ের উর্ধ্বসীমা দেখে নয়, বরং লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা সরাসরি বৃদ্ধ ভাতার আওতায় চলে যাবেন। এর ফলে রাজ্যের প্রায় ৫০ হাজারের বেশি মহিলা উপকৃত হবেন। নবান্ন সূত্রে খবর, আগামী বছরের শুরু থেকে এই নিয়ম কার্যকর করা হবে রাজ্যে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026