ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lakshmir Bhandar: জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে আসবে? জেনে নিন লেটেস্ট আপডেট

পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায়, রাজ্যের দরিদ্র মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রকল্পের উদ্দেশ্য:

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রত্যেক মাসে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়। প্রকল্পের টাকা সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়, যা তাদের আর্থিক স্থিতি বাড়াতে সহায়ক।

কারা যোগ্য?

* এই প্রকল্পের সুবিধা পেতে হলে সেই মহিলাকে প্রথমত পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
* ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।
* পারিবারিক আয় নির্ধারিত সীমার নিচে হতে হবে।
* ‘স্বাস্থ্যসাথী’ স্কিমে নাম নথিভুক্ত থাকতে হবে।
* SC/ST মহিলাদের জন্য – মাসিক আয় ১৫,০০০ টাকা পর্যন্ত
* OBC/General মহিলাদের জন্য – মাসিক আয় ১০,০০০ টাকা পর্যন্ত

কত টাকা পাওয়া যায়?

* SC/ST মহিলাদের প্রতি মাসে ১,২০০ টাকা
* অন্যান্য শ্রেণীর (OBC/General) মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা
* টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়।
* আশা করা হচ্ছে জুলাই মাসের টাকা ১০ জুলাইয়ের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

কীভাবে স্ট্যাটাস চেক করবেন:

* আপনি https://socialsecurity.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন।

* মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, অথবা আবেদন নম্বর ব্যবহার করে আপনি আপনার স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026