অরূপ মাহাত: ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হয়েছিল সেই মুহূর্তে। চাঁদের মাটি ছোঁয়ার মাত্র ২.১ কিমি আগে ইসরোর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। সারা ভারতবর্ষের হৃদস্পন্দন থামিয়ে দিয়ে মাত্র ১৫ মিনিট আগে হারিয়ে যায় চাঁদ থেকে খবর সংগ্রহের বাসনা। এরপরই ক্রন্দনরত ইসরো প্রধানের কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান গোটা ভারতবর্ষ তাদের পাশে রয়েছে। বিজ্ঞানীদের সাফল্যে সারা দেশ আজ গর্বিত। ব্যর্থতা ভুলে চেষ্টার প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা সত্যি প্রমাণ হলো। ব্যর্থতা বলে কিছু নেই। ইসরোর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও চাঁদের মাটিতেই রয়েছে ল্যান্ডার বিক্রম। সেই ছবি ধরা পড়েছে ইসরোর অরবিটারে। ইসরোর প্রধান কে সিভান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের খোঁজ পেয়েছি। আমাদের অরবিটার ল্যান্ডারের থার্মাল ছবি তুলে পাঠিয়েছে। তবে এখনও যোগাযোগ করা যায়নি। খুব তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’ জানা যাচ্ছে যে, ল্যান্ডারটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ করা সম্ভব হলে ইসরোর সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…