নিউজ

আগামী ১ মাস পরিযায়ী কর্মীদের বাড়ি ভাড়া মকুব করার নির্দেশ : কেন্দ্র

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শ্রমিক-কর্মচারীদের নিজের রাজ্যে বাড়ি ফেরার প্রবণতা কমাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্র এক্ষেত্রে কয়েকটি নির্দেশিকাও জারি করেছে।

নির্দেশিকা গুলি হল-

১) রাস্তায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কমানোর ক্ষেত্রে রাজ্যকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

২) যে শ্রমিক যেখানেই আছেন, তাঁকে সেখানেই থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। প্রয়োজনীয় অর্থ প্রদান করা হোক।

৩) সেইসমস্ত শ্রমিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তৈরী করতে হবে আইসোলেশন কেন্দ্র।

৪) গরিব এই পরিযায়ী শ্রমিকদের কাছ থেকেকর বাড়ির মালিকদের ১ মাস ভাড়া মকুব করার নির্দেশ দেওয়া হয়েছে।

৫) কোনো কর্মীর কাছ থেকে বেতন কাটা যাবে না। সঠিক সময়ে বেতন দিতে হবে।

৬) সমস্ত রাজ্যগুলিকে সীমানা বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। শ্রমিকদের যাতায়াতে হবে। লকডাউনের উদ্দেশ্যকে এভাবেই সফল করতে হবে বলেছে কেন্দ্র। অঙ্গরাজ্যগুলিকে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

৭) বাড়ির মালিকেরা যদি এইসময় ভাড়াটিয়াদের উচ্ছেদ করে তাহলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালে পরিযায়ী শ্রমিকদের ভিড় দেখে আঁতকে উঠেছিল গোটা দেশ। যেখানে বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে সেখানে দিল্লিতে শ্রমিকদের গাদাগাদি করে ভিড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার চিত্র ভয়ানক ছিল। সূত্রের খবর অনুযায়ী এই পরিস্থিতি যাতে না হয় তাই এই শ্রমিকদের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026