নিউজ

দেশে একদিনে রেকর্ড আক্রান্ত, বাংলায় আক্রান্ত দুই হাজার ছুঁই ছুঁই

একদিনে রেকর্ড হারে করোনা সংক্রমণ ভারতে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণ হলেন ৪ হাজার ২১৩ জন। দেশে এটাই একদিনে সর্বাধিক সংক্রমণ। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৬৭ হাজার ১৫২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জন। তবে সুস্থ হয়েছে ২০ হাজার ৯১৭ জনের।

মহারাষ্ট্রে সংক্রমণ বেড়েই চলেছে। শীর্ষে থাকা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১৭১ জন। মৃত্যু হয়েছে ৮৩২ জনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট(৮,১৯৪ জন) ,তারপরেই তামিলনাড়ু ( ৭ হাজার ২০৪ জন), দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯২৩ জন। আর পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৩৯ জন। মৃতের সংখ্যা ১৮৫।

এদিকে রেলমন্ত্রী পীযুষ গোয়েল রবিবার নিজের টুইটে জানিয়েছেন যে ১২ মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। প্রতিদিন ১৫ টি করে ট্রেন চলাচল হবে বলে তিনি জানিয়েছেন। আজ বিকেল চারটে থেকে আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই কেবলমাত্র টিকিট বুকিং করা যাবে। তবে এক্ষেত্রে ট্রেনে ও স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নেওয়া হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক পড়ে তবেই ট্রেনে উঠতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026